News Flash

  • Home
  • Uncategorized
  • এবার অন্য ভূমিকায় ! ইডেনে ধারাভাষ্য দিতে পারেন পারেন মাহি
Image

এবার অন্য ভূমিকায় ! ইডেনে ধারাভাষ্য দিতে পারেন পারেন মাহি

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : এবার অন্য ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে । ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্টের প্রথম দিনে  ধারাভাষ্য দিতে পারেন পারেন তিনি। সূত্রের খবর, অতিথি ধারাভাষ্যকর হিসেবে ঐতিহাসিক টেস্টের মাহিকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা।

বিশ্বকাপ পরবর্তী সময়ে দেশের জার্সি গায়ে আর মাঠে নামেননি। কেরিয়ারে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। তবে বাইশ গজ থেকে বিশ্রামের মাঝেই নয়া অবতারে অবতীর্ণ হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে মাহির এই নয়া অবতার ক্রিকেটীয় কারণেই। ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম দিন-রাতের টেস্টে মাইক্রোফোন হাতে দেখা যেতে পারে বিশ্বজয়ী অধিনায়ককে। জল্পনা তেমনই।

সূত্রের খবর, অতিথি ধারাভাষ্যকর হিসেবে ঐতিহাসিক টেস্টের মাহিকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। সমস্ত বিষয়টা যদি পরিকল্পনামাফিক সফল হয় তবে ধারাভাষ্যকার ধোনির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আসন্ন ইডেন টেস্টেই। তবে শুধু ধোনি একা নন, দেশের সকল প্রাক্তন টেস্ট অধিনায়কদেরই ইডেন টেস্টে একই ছাদের নীচে আনার চেষ্টা চালাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। তবে গোটা বিষয়টাই ঠিক করা হবে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে।
সম্প্রচারকারী সংস্থার তরফ থেকে পরিকল্পনায় জানানো হয়েছে, ‘ইডেন টেস্টের প্রথম এবং দ্বিতীয় দিন দেশের সমস্ত টেস্ট অধিনায়কেরা আমন্ত্রিত থাকবেন। এঁরা প্রত্যেকেই বিরাট কোহলি এবং তাঁর দলের সঙ্গে মাঠে নেমে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। কমেন্ট্রি বক্সেও এঁরা প্রত্যেকে অতিথি হিসেবে হাজির থাকবেন এবং জাতীয় দলে তাঁদের পুরনো স্মৃতি রোমন্থন করবেন।’ ধোনি সহ প্রাক্তন অধিনায়কদের ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top