News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় ভোট, গণনা ২৩ ডিসেম্বর
Image

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় ভোট, গণনা ২৩ ডিসেম্বর

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : অবশেষে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা৷ ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনে মোট পাঁচ দফায় ভোটগ্রহণ হবে৷

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু করে ভোট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দফার ভোট শুরু হবে ৩০ নভেম্বর৷ ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ ডিসেম্বর৷ ঝাড়খণ্ডের প্রথম দফায় নির্বাচনে মোট ১৩টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট ৭ ডিসেম্বর। এই দফায় ভোট হবে মোট ২০টি আসনে। ১৭ আসনের জন্য ভোট হবে তৃতীয় দফায়। এই দফায় ভোটগ্রগণ ১২ ডিসেম্বর। চতুর্থ দফার ভোট হবে ১৬ ডিসেম্বর। এই দফায় ভোট হবে ১৫টি আসনে। পঞ্চম অর্থাৎ শেষ দফার ভোট ২০ ডিসেম্বর। বাকি আসনগুলিতে ভোট হবে ওই দিন। ফলাফল ঘোষণা ২৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, বড়দিনের আগেই ভোট শেষ করার তাড়া ছিল। তাই দিন ঘোষণার মাত্র ৬ দিন পরই প্রথম পর্বের জন্য নোটিশ জারি করা হবে। অর্থাৎ আগামী ৬ নভেম্বর প্রথম পর্বের নোটিফিকেশন জারি করা হবে। কিন্তু, মাত্র ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার জন্য পাঁচ দফা ভোটের কী প্রয়োজন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক্ষেত্রে অবশ্য কমিশনের যুক্তি, ঝাড়খণ্ড মাও অধ্যুষিত অঞ্চল। তাছাড়া, এই রাজ্যের ভোটে পূর্বের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। তাই, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতেই মাও অধ্যুষিত রাজ্যে পাঁচ দফার নির্বাচনের ব্যবস্থা।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় আপাতত ক্ষমতায় আছে বিজেপি। এই রাজ্যে এর আগে কোনও সরকার নিজেদের মেয়াদ শেষ করেনি। এই প্রথমবার বিজেপি সরকার মেয়াদ পূরণ করল। ৮১ আসন বিশিষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির হাতে ছিল ৪৩টি আসন। সম্প্রতি বিভিন্ন বিরোধী দল থেকে আরও ৬ জন বিধায়ক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। বিজেপির বিরুদ্ধে মূল লড়াই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের। জেএমএমের সঙ্গে এই জোটে আছে কংগ্রেস, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এবং লালুপ্রসাদ যাদবের আরজেডি। যদিও, বিরোধী শিবিরের আসনরফা এখনও চূড়ান্ত হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top