News Flash

  • Home
  • Uncategorized
  • হেপি হত্যাকাণ্ডে ধর্মান্তকরণের অভিযোগ আনল টিএসএ
Image

হেপি হত্যাকাণ্ডে ধর্মান্তকরণের অভিযোগ আনল টিএসএ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর ৷৷ কুমারঘাটে হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে৷ উপজাতি ছাত্র সংগঠন ত্রিপুরী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ কুমারঘাটের হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনেছে ছাত্র সংগঠন ত্রিপুরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন৷

এরই প্রতিবাদে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, হলিক্রস সুকলে শিক্ষার অন্তরালে খ্রীস্টান ধর্মে ধর্মান্তকরণের নিয়ম করা হয়েছে৷ এ ধরনের ধর্মান্তকরণ জনজাতি ছাত্ররা কোনদিনই মেনে নেবে না বলে সংগঠনের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷ শিক্ষাঙ্গনে সব ধর্ম বর্ণ জাতির ছাত্রছাত্রীদের পড়াশুনার অধিকার রয়েছে৷ কেন ধর্মান্তকরণের জন্য জোরজবরদস্তি করা হবে সেই প্রশ্ণ তুলেছে সংগঠনটি৷ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এ ধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া হবে না৷ হোস্টেল ওয়ার্ডেনের মারধরেই হেপি দেববর্মার মৃত্যু হয়েছে বলে ত্রিপুরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অভিযোগ এনেছে৷


অভিযুক্ত হোস্টেল ওয়ার্ডেনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি৷ ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে ছাত্র সংগঠন ত্রিপুরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন৷ মিশনারী সুকলে ধর্মীয় প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top