News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ধৃত আরও দুই
Image

আগরতলায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ধৃত আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে পুলিশ জালে তুলেছে৷ তাদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত তাদের আগামী ৩০ সেপ্টেম্বর টিআই প্যারেডের নির্দেশ দিয়েছে৷ আগামী ১ অক্টোবর তাদের আদালতে তোলা হবে৷ ততদিন তারা জেল হাজতে থাকবে৷

গত ২৪ সেপ্টেম্বর রাতে জনৈক মহিলাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল৷ ওই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন গ্রেফতার হয়েছে৷ পূর্ব আগরতলা মহিলা থানার ওসি জানিয়েছেন, গতকাল রাতে এয়ারপোর্ট থানাধীন নবগ্রাম এলাকা থেকে সন্দেহভাজন অশোক দেব ও প্রসেনজিৎ অধিকারীকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছিল৷ তিনি জানান, আদালতে তাদের টিআই প্যারেড এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু আদালত আগামী ৩০ সেপ্টেম্বর টিআই প্যারেডের অনুমতি দিয়েছে৷ তাদেরকে ১ অক্টোবর পুনরায় আদালতে তোলার নির্দেশ দেওয়ে হয়েছে৷ ওইদিন পুলিশ রিমান্ড নিয়ে বিবেচনা করা হবে বলে আদালত জানিয়েছে৷ ফলে ১ অক্টোবর পর্যন্ত তারা জেল হাজতে থাকবে৷

প্রসঙ্গত, ওই ধর্ষণের ঘটনায় ত্রিপুরায় তোলপাড় অবস্থা। রাতের শহর আগরতলায় নারীর নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্নের সম্মুখীন রাজ্য সরকার। তবে ওই ঘটনায় ধৃতদের মধ্যে ৮ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পুলিশ সক্ষম হওয়ায় কিছুটা মুখ রক্ষা হয়েছে সরকারের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top