News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট উপনির্বাচন : ভোটাররা সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন, বলল বিজেপি
Image

বাধারঘাট উপনির্বাচন : ভোটাররা সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ভোটাররা৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে বাধারঘাট উপনির্বাচনের ফলাফল নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি৷ দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং বিধায়ক সুশান্ত চৌধুরী এই ফলাফলে কংগ্রেস ও সিপিএম কাছে আসার সুড়সুড়ি দিয়েও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন৷


এদিন, নবেন্দু বাবু বলেন, উপনির্বাচনের ফলাফলে আমরা অত্যন্ত খুশি৷ তাই তিনি সমস্ত ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি বিজয়োল্লাসের নামে উশৃঙ্খলতা যাতে না হয়, সেবিষয়ে দলের কর্মী সমর্থকদের সতর্ক করেছেন৷


এদিন বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, এই ফলাফল কাঙ্খিত ছিল৷ ত্রিপুরার রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে৷ তাঁর দাবি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী৷ বাধারঘাট উপনির্বাচন প্রমাণ করেছে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয়৷ তিনি বলেন, ওই নির্বাচনকে ঘিরে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ বিরোধিরাও এমন অভিযোগ করেননি৷ তাঁর কথায়, উৎসবের মেজাজে ভোট হয়েছে৷ বিজেপি প্রার্থী ৫২৭৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন৷


তিনি বলেন, বহু ষড়যন্ত্র হয়েছিল৷ কংগ্রেস-সিপিএম মিতালি, এই উপনির্বাচনে আরও কাছে আসার সুড়সুড়ি দেওয়া হয়েছিল৷ কিন্তু বাধারঘাটের বিচক্ষণ গণতন্ত্র প্রিয় গণদেবতারা বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মতাধিকার প্রয়োগ করেছেন৷ তাঁর দাবি, ওই নির্বাচনের ৭১টি বুথের মধ্যে ৬১টি বুথে বিজেপি প্রথম স্থানে রয়েছে৷ বাকি ৯টি বুথে সিপিএম এবং ১টি বুথে কংগ্রেস প্রথম স্থান নিশ্চিত করতে পেরেছে৷


এদিন তিনি বলেন, উপনির্বাচনে ৭৯.৩৪ শতাংশ ভোট হয়েছে৷ এক্ষেত্রে ৫৭৯০৮ জন ভোটারের মধ্যে ৪৫৯৪৪জন ভোটার ভোট দিয়েছেন৷ সুশান্তবাবু এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, উপনির্বাচনে বিজেপি ২০৪৮৭টি ভোট পেয়েছে, শতাংশের হিসেবে ৪৪.৫৯% , সিপিএম ১৫২১১টি ভোট পেয়েছে, যার শতাংশের হিসেব দাঁড়ায় ৩৩.১% , এবং কংগ্রেস ৯১০৫টি ভোট পেয়েছে, শতাংশের হিসেবে ১৯.২%৷ তাঁর কথায়, ভোট ফলাফল তুলনা করে দেখা গেছে ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৩.৫৯ শতাংশ ভোট পেয়েছিল৷ সেই তুলায় সিপিএম ৪২.২২ শতাংশ ভোট পেয়েছিল৷ তাতে দেখা যাচ্ছে, উপনির্বাচনে বিজেপির ১শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় এই নির্বাচনের ফলাফলে সদূরপ্রসারী প্রভাব পড়বে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top