News Flash

  • Home
  • Uncategorized
  • কেলেঙ্কারিতে জড়ালেন উপাচার্য ধারুরকর, অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাল এনএসইউআই

কেলেঙ্কারিতে জড়ালেন উপাচার্য ধারুরকর, অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাল এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ আর্থিক কেলেঙ্কারিতে জড়ালেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিএল ধারুরকর৷ তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ঠিকেদারি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ তাই তাঁকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে এনএসইউআই৷ শুক্রবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এনএসইউআই-এর প্রদেশ সভাপতি রাকেশ দাস হুমকি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যাপক ভিএল ধারুরকরকে গ্রেফতার করুক পুলিশ৷ নইলে, সারা রাজ্যে বৃহত্তর আন্দোলনে নামবে এনএসইউআই৷ এতে, আইন-শৃঙ্খলার অবনতি হলে দায় রাজ্য সরকারকে নিতে হবে৷


স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিএল ধারুরকরের কাজের বরাত দেওয়ার বিনিময়ে উপঢৌকন নেওয়ার বিষয়টি ধরা পড়েছে৷ কলকাতা-ভিত্তিক সংস্থাকে তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্বদ্যিালয়ে প্রকাশনার কাজের বরাত পাইয়ে দিয়েছেন৷ তার জন্য তিনি লক্ষাধিক টাকা নগদ সংগ্রহ করেছেন৷ বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্যও তিনি ওই সংস্থার এজেন্টকে নির্দেশ দিয়েছেন৷ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে তাঁদের কথোপকথনে লেনদেনের বিষয়টি পরিষ্কার ধরা পড়েছে৷ এ-ঘটনাকে ঘিরে ত্রিপুরায় তোলপাড় অবস্থা৷
আজ এনএসইউআই-এর প্রদেশ কমিটির সভাপতি রাকেশ দাস বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার গুরুদায়িত্ব অধ্যাপক ভি এল ধারুরকরের ওপর বর্তেছে৷ অথচ, তিনি নিজেই কেলেঙ্কারির সাথে জড়িত৷ তাঁর কথায়, স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে তাঁর কুকীর্তি ফাঁস হয়েছে৷ কারণ, বহিঃরাজ্যের সংস্থাকে কাজের বরাত দেওয়ার বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন৷


রাকেশ দাস এদিন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের কীভাবে ঠাঁই দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রককে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত৷ তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক ভিএল ধারুরকরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণের দাবিও তিনি জানিয়েছেন৷ তাঁর হুঁশিয়ারি, অধ্যাপক ভিএল ধারুরকরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে এনএসইউআই সারা রাজ্যে বৃহত্তর আন্দোলনে নামবে৷ ত্রিপুরায় শিক্ষার পরিবেশকে কলুষিত হওয়ার হাত থেকে রক্ষার জন্য শিক্ষার্থীরা রাস্তায় নামবেন৷ এতে, ত্রিপুরায় আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্য সরকারকে এর দায় নিতে হবে, সাফ জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top