News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল শ্বাসকষ্টের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দেখে এলেন মমতা
Image

প্রবল শ্বাসকষ্টের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দেখে এলেন মমতা

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে বর্ষীয়ান সিপিএম নেতাকে শুক্রবার রাতে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। তাঁকে রাখা হয়েছে আইসিইউ-তে। রাতেই তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা আশঙ্কাজনক | শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শুক্রবার রাতে  ভর্তি করা হল উডল্যান্ডস হাসপাতালে । তাঁর রক্তচাপ কমে গিয়েছে।   তাঁকে হাসপাতালের আইসিসিইউ তৈরি রাখা হয়েছে  | বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি নেওয়ার পর গঠন করা হয়েছে ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিতসকদের দল। জানা গিয়েছে, বুদ্ধবাবু রক্তচাপ কমে গিয়েছে। শরীরে কমে গিয়েছে অক্সিজেনের পরিমাণ। হাসপাতাল সূত্রের খবর, আপাতত শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ানোই অগ্রাধিকার।      

বুদ্ধবাবু ভর্তি হওয়ার আধ ঘণ্টার মধ্যেই আলিপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিত্সকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী যাওয়ার ৮ মিনিট পর হাসপাতালে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও রবীন দেব। আলিমুদ্দিনকে আগেই খবর দেওয়া হয়েছিল। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সম্পর্কে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানান সূর্যবাবু। কলকাতায় আসছেন ইয়েচুরি। প্রকাশ কারাট ও বৃন্দা কারাত সূর্যকান্ত মিশ্রকে ফোন করে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

গত আড়াই বছর ধরে গৃহবন্দী বুদ্ধবাবু। মাঝে শ্বাসকষ্টকে ছাপিয়ে গিয়েছিল চোখের সমস্যা। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন বুদ্ধবাবুর বাড়িতে। বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে। কিন্তু, রাজি হননি বুদ্ধবাবু। গত ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে খানিকটা জেদ করেই এসেছিলেন। তবে গাড়ি থেকে নামেননি। ১৫ মিনিট থেকেই ফিরে যান।
কয়েকদিন আগেই অসুস্থ মুখ্যমন্ত্রীকে বাড়িতে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের সঙ্গে তাঁর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তা দেখে প্রায় সকলেই বুঝতে পেরেছিলেন, শরীর একেবারেই ভালো নেই তাঁর। ইদানীং প্রায় সারাদিনই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখতে হত তাঁকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top