News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে পাকা বাড়িতে নতুন খনন করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য
Image

কাঞ্চনপুরে পাকা বাড়িতে নতুন খনন করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ পাকা বাড়ি সম্প্রসারণের জন্য নতুন পিলার বসানোতে মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে নর কঙ্কাল৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভাঙমুন এলাকায়৷ কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস জানান, ভাঙমুন গ্রামে মাটির ছয় ফুট গভীরে একটি নরকঙ্কাল উদ্ধার হয়েছে৷ ওই নরকঙ্কাল ফরেন্সিক পরীক্ষার জন্য আগরতলায় পাঠানো হয়েছে৷
এদিন উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার ভাঙমুন থানাধীন ভাঙমুন গ্রামে মাটি খুঁড়তেই প্রায় ছয় ফুট গভীর থেকে বেরিয়ে আসে এক নরকঙ্কাল৷ খবর পেয়ে সকাল আনুমানিক দশটা নাগাদ কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নরকঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য আগরতলায় পাঠিয়ে দেন৷


এসডিপিও জানিয়েছেন, স্থানীয় জম্পুই-এর ভাঙমুন থানার অন্তর্গত ভাঙমুন ভিলেজে মৃনালকান্তি দেবনাথের বাড়িতে চলছিল পাকা ঘর নতুন করে তৈরি করার জন্য মাটি খননের কাজ৷ বুধবার খনন কাজে নিয়োজিত শ্রমিকদের হঠাৎ করে নজরে পড়ে মাটির ভিতরে ছড়িয়ে রয়েছে মানুষের হাড়গোড়-সহ একটি মাথার খুলি৷ তখনই বিষয়টি পুলিশে জানানো হলে তদন্তে নামে কাঞ্চনপুর পুলিশ৷ এমন খবরে ওই বাড়িতে কৌতূহলি জনতার ভিড়ও উপচে পড়ে৷


এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটা কোনও এক মহিলার কঙ্কাল বলে ধারণা করা হচ্ছে৷ তাঁর কথায়, ওই বাড়িটি প্রথমে কোনও কবরস্থান ছিল৷ তাই মাটি খুঁড়তেই নরকঙ্কাল বেরিয়ে এসেছে৷ এই ঘটনায় কাউকে অহেতুক আতঙ্কিত না হতে তিনি পরামর্শ দেন৷ তবে পুরো রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত জারি থাকবে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top