News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী টাকা মারিং, পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় মামলা
Image

সরকারী টাকা মারিং, পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দক্ষিন জেলার শান্তিরবাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারী কান্তিলাল নমঃ-র বিরুদ্ধে মামলা দায়ের শান্তিরবাজার থানায়৷ অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযুক্ত পঞ্চায়েত সচিব পঞ্চায়েতের অর্থ আত্মসাৎ করে আসছে৷ এরই মধ্যে ফেব্রুয়ারী মাসে কান্তিলাল নমঃ-কে অন্যত্র বদলি করা হয়৷ বদলির অর্ডার হাতে পাওয়া সত্বেও কান্তিলাল নমঃ উনার জায়গায় আসা নয়া সচিবকে দায়িত্ব বুঝিয়েদিতে ব্যর্থ হয়েছেন৷ পরবর্তী সময় বিষয়টি নজরে আসে বগাফা ব্লকের বিডিও-র৷

তখন তিনি ঘটনার তদন্ত করেন৷ আর এই তদন্তে বেরিয়ে আসে কান্তিলাল নমঃ লক্ষ লক্ষ সরকারী অর্থ আত্মসাত করে নিয়েছেন৷ পঞ্চায়েত সেক্রেটারী কান্তিলাল নমঃ-কে এই বিষয়ে শোকজ করেন বগাফা ব্লকের বিডিও রুপন দাস৷ কিন্তু পঞ্চায়েত সেক্রেটারী কান্তিলাল নমঃ-এর কাছ থেকে কোনোপ্রকার সদোত্তর না পেয়ে অবশেষে বগাফা ব্লকের বিডিও উর্ধতন কতৃপক্ষের নজরে নিয়ে যান এবং উর্ধতন কতৃপক্ষের নির্দেশে কান্তিলাল নমঃ-এর বিরুদ্ধে ২০ আগস্ট শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করেন৷

জানাযায় থানায় মামলা দায়ের করার পর সেক্রেটারী কান্তিলাল নমঃ বিডিও-এর নিকট প্রায় ৪ লক্ষ ৫৪ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন৷ এইদিকে বিডিওর কাছ থেকে অভিযোগ পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top