News Flash

  • Home
  • Uncategorized
  • নগদ ২৫.৩৭ লক্ষ টাকাসহ চোরাইবাড়ি পুলিশের জালে আটক ধর্মনগরের বাসিন্দা
Image

নগদ ২৫.৩৭ লক্ষ টাকাসহ চোরাইবাড়ি পুলিশের জালে আটক ধর্মনগরের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি পুলিশের হাতে উদ্ধার হয়েছে নগদ ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা৷ টাকাগুলির সঙ্গে আটক করা হয়েছে এক ব্যক্তিকে৷ তাকে ধর্মনগরের রাধাপুর এলাকার বাসিন্দা জনৈক আশুতোষ পালের ছেলে আশিস পাল (৪১) বলে শনাক্ত করেছে পুলিশ৷ সঙ্গে আটক করা হয়েছে করিমগঞ্জ (অসম)-এর রেজিস্ট্রেশনভুক্ত একটি ওয়াগন-আর চার চাকার গাড়ি৷ বিশাল অঙ্কের টাকাগুলি বৈধ না অবৈধ, এগুলির উৎস এবং গন্তব্যের সন্ধানে নেমেছেন ধর্মনগরের এসডিপিও খোদ রাজীব সূত্রধর৷

এসডিপিও রাজীব সুত্রধরের কাছে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় নয়টা নাগাদ চোরাইবাড়ি এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে পুলিশের টহলদারী দল করিমগঞ্জ থেকে ত্রিপুরাগামী এএস ১০ এ ৩৯৫২ নম্বরের একটি ওয়াগন-আর গাড়ির গতি রোধ করে তাতে তালাশি চালান৷ গাড়িতে তালাশিতে একটি কালো রংঙের ব্রিফকেস থেকে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা৷ আটক করা হয় টাকার মালিক তথা ধর্মনগর রাধাপুরের বাসিন্দা আশিস পালকে৷

পুলিশি জেরায় ধৃত আশিস পাল নাকি বলেছে, টাকাগুলি নিয়ে তিনি করিমগঞ্জ গিয়েছিলেন নিজের দোকানের সামগ্রী কিনতে৷ কিন্তু করিমগঞ্জে মাহাজনকে না পেয়ে টাকাগুলি নিয়ে বাড়ি ফিরছিলেন৷ তবে আটক আশিসের জবাবে সন্তুষ্ট হতে পারেনি পুলিশ৷ তাই তাকে পুলিশের বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা দফায় দফায় জেরা করছেন, জানান এসডিপিও৷

তিনি জানান, তাঁদের ধারণা আটক আশিস সত্য গোপন করছেন৷ তিনি কোনও অবৈধ কারবারের সঙ্গে জড়িত কি না তা যাচাই করছেন তাঁরা৷ এসডিপিও বলেন, সাম্প্রতিককালে জিএসটি-র নিয়ম অনুযায়ী কোনও ব্যাবসায়ী নগদ দশ হাজার টাকার বেশি নগদে লেনদেন করতে পারেন না৷ তাকে চেক বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমেই লেনদেন করতে হয়৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা  হচ্ছে, জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top