News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির লোভে ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন, ভাসুর সহ আটক ৫, ধৃতদের বাড়িতে ভাঙচুর চালাল জনতা
Image

সম্পত্তির লোভে ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন, ভাসুর সহ আটক ৫, ধৃতদের বাড়িতে ভাঙচুর চালাল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ ফের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বুধবার সাতসকালে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশন বিদ্যালয়-এর পাশে স্পোর্টস কমপ্লেক্সের সামনে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনিতা নাথ (৩৫)৷ পুলিশের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে৷ সন্দেহভাজন পাঁচজনকে পুলিশ আটক করেছে৷

এদিকে উত্তেজিত জনতা ওই খুনের ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন৷ খবর পেয়ে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে৷

উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আজ সকালে পথচারীরা এক মহিলার মৃতদেহ দেখতে পান৷ স্থানীয় বীরবিক্রম ইনস্টিটিউশন-এর পাশে স্পোর্টস কমপ্লেক্সের সামনে ওই মৃতদেহ দেখে স্থানীয় জনগণ খবর দেন থানায়৷ খবর পেয়ে ধর্মনগর থানার ওসি এবং এসডিপিও রাজীব সূত্রধর ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ সুপার বলেন, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ তাছাড়া পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে৷

ভানুপদবাবু বলেন, ওই মহিলা স্পোর্টস কমপ্লেক্সের ঠিক পেছনেই থাকতেন৷ পাঁচ মাস আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে৷ ষষ্ঠ শ্রেণির পড়ুয়া তার একটি মেয়ে রয়েছে৷ তিনি জানান, মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি৷ তবে, আনা হয়েছে পুলিশ কুকুর এবং পর্যবেক্ষণ করেছেন মহিলা পুলিশ ও ধর্মনগরের এসডিপিও রাজীব সূত্রধর৷ উত্তর জেলার পুলিশ সুপার বলেন, ওই মহিলার মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

এদিকে, পুলিশ মৃতার ভাসুর, তাঁর স্ত্রী এবং তাঁর ছেলে ও মৃতার ননদ-সহ আরও এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে৷ ওই খুনের ঘটনায় তাদের উপর পুলিশের সন্দেহ হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় ক্লু পাওয়া গেছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্পত্তির জন্যই ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাই ও তার পরিবার খুন করেছে৷

উত্তর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মৃতার বাড়ির উঠানে একটি মগ এবং দুটি ফিনাইলের বোতল পাওয়া গেছে৷ তদন্তের স্বার্থে তা বাজেয়াপ্ত করা হয়েছে৷ তিনি আরও জানান, ওই ঘটনায় পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ ঘটনার সত্যতাও পাওয়া যাবে৷

এদিকে, সন্দেহভাজন ধৃত দুজনের বাড়িতে ক্ষুব্ধ জনতা আজ দুপুরে ভাঙচুর চালিয়েছেন৷ খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে৷ পুলিশ সুপার জানিয়েছেন, ওই মহিলার মৃত্যুতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে গিয়েছিলেন৷ কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top