News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতবর্ষ গড়ার স্বপ পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে রাজ্যের বর্তমান সরকার দায়বদ্ধ : মুখ্যমন্ত্রী
Image

নতুন ভারতবর্ষ গড়ার স্বপ পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে রাজ্যের বর্তমান সরকার দায়বদ্ধ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট ৷৷ আমজনতার জন্য গত ৫ বছরে প্রধানমন্ত্রী যেসব বলিষ্ঠ সময়োপযোগী কর্মসূচি প্রণয়ন করেছেন এবং যে সমস্ত প্রকল্প এখন রূপায়িত হচ্ছে এর ফলে মানুষ ২০২২ সালে এক নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ণ দেখছেন৷ প্রধানমন্ত্রীর সেই স্বপ্ণ পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে রাজ্যের বর্তমান সরকারও দায়বদ্ধ৷ আজ সকালে আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ২০১৮ সালের মার্চ মাস থেকে রাজ্য সরকার জনকল্যাণে যে সমস্ত কাজ করে আসছে তার একটা চিত্র এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন৷

রাজ্যের বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ নীতিকে পাথেয় করে কাজ করে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শারদোৎসবের প্রাক্কালে আগামী ১ সেপ্ঢেম্বর থেকে আগরতলা-বিলোনিয়া ও সাব্রুমের মধ্যে ৩ জোড়া ডেমো লোক্যাল ট্রেন যাতায়াত করবে এবং ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত ১ জোড়া ট্রেন চালু করা হবে৷ মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর-এর কনস্টেবল-রাইফেলসম্যান, হেড কনস্টেবল-হাবিলদার পদমর্যাদাভুক্ত জওয়ান ও কর্মীদের সন্তানদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধত্থ্যিমকে শীর্ষ স্থানাধিকারীদের চিফ মিস্টিস্টার্স মেটিটোরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হবে৷

রাজ্যস্তরে মাধ্যমিকের তিনজন এবং উচ্চমাধ্যমিকের তিনজন অর্থাৎ মোট ছয়জন কৃতি ছাত্রছাত্রীদের এই পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হবে৷ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের নগদ অর্থমূল্য যথাক্রমে ১০ হাজার টাকা, ৯ হাজার টাকা এবং ৮ হাজার টাকা৷ প্রতিটি জেলাতেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দুইজন করে স্থানাধিকারীদের পুরসৃকত করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এ বছরের স্বাধীনতা দিবস আরও বেশি তাৎপর্যপূর্ণ৷ স্বাধীনতার ৭২ বছর পর সত্যিকার অর্থেই দেশ অখন্ডতার পথে অগ্রসর৷ সম্প্রতি কেন্দ্র সরকার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ প্রথমত জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫-‘এ’ বিলোপ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে তিন তালাকের মতো কুপ্রথা সমাপ্ত করা৷ এই দুটি ঐতিহাসিক কাজের জন্য আমি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি৷ ৩৭০ ধারা বিলোপের ফলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাদ্যায়, দীনদয়াল উপাধ্যায়, সর্দার বল্লভভাই প্যাটেল ও ড. বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ণের সফল বাস্তবায়ন ঘটলো৷ দেশের একতা ও অখন্ডতা আরও মজবুত হলো৷

মুখ্যমন্ত্রী বলেন, গ্রাম, গরিব, কৃষক আর মহিলা বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকারের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ত্রিপুরার ইতিহাসে প্রথমবার নূ্যনতম সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে৷ এখন পর্যন্ত ১৫ হাজার ৬৫৪ মেট্রিকটন ধান খাদ্য দপ্তর সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করেছে৷ এর ফলে কৃষকদের প্রতি কেজিতে প্রায় ৫ টাকা থেকে সাড়ে ৫ টাকার মতো লাভ হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখন পর্যন্ত রাজ্যের ১,৮০,৬৪১ জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে৷ এর মধ্যে ১,৫১,০৩৪ জন কৃষকদের ২০০০ টাকা করে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলের কৃষকদের বীমার আওতায় আনা হয়েছে৷ আগামী রবি মরশুমে উচ্চ ঝুঁকিপূর্ণ ২১,০০০ হেক্টর জমিকে বীমার আওতায় আনা হবে৷ কৃষকদের সমস্যা নিরসনের জন্য ১৪টি কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছে এবং মোট ৩৬টি কৃষক বন্ধু কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চলতি বছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৯.৬২ লক্ষ মেট্রিকটন৷ তাছাড়া, ১ লক্ষ হেক্টর এলাকায় উন্নত প্রজাতির শ্রী পদ্ধতিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

রাজ্যের প্রত্যেক কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড প্রদানের জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত অল্প সময়ের মধ্যে এমজিএন রেগা প্রকল্পে ১২৯.৬৭ লক্ষ শ্রমদিবসের কাজ সৃষ্টি করা হয়েছে৷ গত ২০১৭-১৮ সালে পুরো ১ বছরে শ্রম দিবস সৃষ্টি হয়েচিলো ১৭৫.৯৬ লক্ষ৷ তিনি জানান, ভারত সরকার রেগার মজুরি বাবদ ২৮৪.৮৬ কোটি টাকা এই বছর বরাদ্দ করেছে৷ সরকার রেগার মজুরি ১৭৭ টাকা থেকে বাড়িয়ে ১৯২ টাকা করেছে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ)-র গৃহনির্মাণ সম্পূর্ণ করার হার মার্চ ২০১৮ পর্যন্ত মাত্র ২.৯০ শতাংশ চিলো৷ এখন তা ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এই প্রকল্পটির সফল রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা সারা ভারতে পঞ্চম হয়েছে এবং এই অর্থবছরে রাজ্যকে ১০,৫০০টি ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরা গ্রামীণ জীবন-জীবিকা মিশনে উত্তর-পূর্বাঞ্চল ও হিমালয়ান রাজ্যগুলির শ্রেণিতে ত্রিপুরা ৭টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে৷ ধলাইজেলা ও সিপাহীজলা জেলাকে গ্রাম স্বরাজ অভিযানে ৭টি প্রকল্পের ১০০ শতাংশ বাস্তবায়নের জন্য পুরসৃকত করা হয়েছে৷

গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য পরিকল্পনা অভিযান ‘সবকি যোজনা, সবকা বিকাশ’ এই অভিযানে ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে৷ ১৭ মাসে সব গ্রাম পঞ্চায়েত এবং নগর এলাকা ও পুরনিগমকে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ঘোষণা করেছে৷ এর আগে সাড়ে ৩ বছরে মাত্র ১৯টি গ্রাম উন্মুক্ত স্থানে শৌচমুক্ত হয়েছিলো৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্য সরকার মহিলাদের স্ব-শক্তিকরণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, যাতে সুস্থ সমাজ গঠন সম্ভব হয়৷ তিনি জানান, রাজ্যের মহিলাদের নিরাপত্তার লক্ষ্যে ৮টি জেলায় মনিটরিং কমিটি ও স্পেশাল সেল গঠন করা হয়েছে৷ পশ্চিম জেলার নির্ভয়া কেন্দ্র বর্তমানে কাজ করছে৷ খুব শীঘ্রই ১৮১ ডায়ালিং নম্বরে হেল্পলাইনের ব্যবস্থা শুরু হবে৷ যে কোনও মহিলা পুলিশ অথবা মহিলা কমিশন ছাড়াও এই নম্বরে নিজেদের অভিযোগ জানাতে পারবেন৷ সরকারের প্রচেষ্টার পলে অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের ফলে রাজ্যে প্রায় ১০ শতাংশ মহিলা সংক্রান্ত অপরাধ হ্রাস পেয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকারের নেশামুক্ত অভিযান আজ জনআন্দোলনে রূপ নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top