News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের অভিযোগে সৌদি আরবে দুই ভারতীয়কে মৃত্যুদণ্ড
Image

খুনের অভিযোগে সৌদি আরবে দুই ভারতীয়কে মৃত্যুদণ্ড

চণ্ডিগড়, ১৭ এপ্রিল (হি.স.) : খুনের অভিযোগে সৌদি আরবে দুই ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বুধবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। ওই দুই ভারতীয়ের গলা কেটে শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

চণ্ডিগড়ে হোশিয়ারপুরের বাসিন্দা সতীন্দর কুমার ও লুধিয়ানার হরজিত সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। রিয়াধে ভারতীয় দূতাবাসকে এই ঘটনার কথা জানায়নি সৌদি প্রশাসন। এমনকি পরিবারের হাতে মৃতদেহও ফেরানো হয়নি। সৌদি আইনের জন্য আটকে দেওয়া হয় মৃতদেহ।জানা গিয়েছে, কিছু লুটের টাকা নিয়ে ইমামুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয় হরজিত ও সতীন্দরের। তাদের হাতেই খুন হয় ইমামুদ্দিন। ঘটনার কয়েকদিন পর দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে খুনের যোগ প্রমাণিত হয়। তাদের দু’জনকে রিয়াধের জেলে রাখা হয়েছিল।

গত সোমবার সীমা রানির কাছে একটি চিঠি এসেছে, তাতে জানানো হয়েছে যে ২০১৫-র ৯ ডিসেম্বর আরিফ ইমামুদ্দিনকে খুনের অভিযোগে হরজিত ও সতীন্দরকে গ্রেফতার করা হয়। তাদের রিয়াধ জেলে আনার পর জেরায় তারা খুনের কথা স্বীকার করে। সেই মামলার শুনানির পরই দেওয়া হয় মৃত্যুদণ্ড। এরপর দূতাবাসকে না জানিয়েই মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সৌদি নিয়ম অনুযায়ী, তাদের দেহ দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top