News Flash

  • Home
  • Uncategorized
  • গয়ায় বিদ্যালয়ের কাছ থেকে উদ্ধার দু’টি আইইডি ও বোমা, ভোট বয়কটের ডাক মাওবাদীদের
Image

গয়ায় বিদ্যালয়ের কাছ থেকে উদ্ধার দু’টি আইইডি ও বোমা, ভোট বয়কটের ডাক মাওবাদীদের

গয়া (বিহার), ১০ এপ্রিল (হি.স.): বিহারের গয়া জেলায় মাওবাদীদের চক্রান্ত পুরোপুরি ভেস্তে গেল| মঙ্গলবার রাতে গয়া জেলার ডুমরিয়া ব্লকের ছকরবন্দা মধ্য বিদ্যালয় এবং আশেপাশের এলাকায় দু’টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও বোমা পুঁতে রাখে মাওবাদীরা| বুধবার সকালে মাওবাদীদের পুঁতে রাখা দু’টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল পুলিশ| এছাড়াও একটি বোমা ও সন্দেহজনক বাক্সও উদ্ধার করা হয়েছে| দু’টি আইইডি এবং বোমা নিষ্ক্রিয় করার জন্য পরে ওই স্থানে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড|

এখানেই শেষ নয়, পোস্টার মারফত লোকসভা নির্বাচন বয়কটেরও ডাক দিয়েছে মাওবাদীরা| মাওবাদীদের বক্তব্য, ভোটের মাধ্যমে শুধুমাত্র সরকারের রঙ বদলায়, শোষণ-শাসন মোটেও বন্ধ হয় না| এছাড়াও ‘অপারেশন গ্রিন হান্ট’ এবং ‘মিশল-সমাধান’ অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছে মাওবাদীরা| একইসঙ্গে রাজবন্দীদের বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ারও অনুরোধ জানিয়েছে মাওবাদীরা| প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ| প্রথম দফার ভোটগ্রহণের ঠিক একদিন আগে আইইডি এবং বোমা উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজমান গয়া জেলার ডুমরিয়া ব্লকে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top