News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে বাজারে ভোট প্রচারে পশ্চিমের বিজেপি প্রার্থীর
Image

বাজারে বাজারে ভোট প্রচারে পশ্চিমের বিজেপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এর বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এর সমর্থনে শনিবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার, নেতাজি রোড, সেন্ট্রাল রোড এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করা হয়৷ ভোট প্রচারে প্রার্থী প্রতিমা ভৌমিক ও সামিল হন৷ ব্যবসায়ীরা বিজেপি প্রার্থী কে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন৷


লোকসভায় রাজ্যের দুটি আসন থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন বিধায়ক আশীষ কুমার সাহা৷ শনিবার রাজধানী আগরতলা শহরের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজার, নেতাজি রোড এবং সেন্ট্রাল রোড এলাকায় দলের প্রার্থী প্রতিমা ভৌমিককে সঙ্গে নিয়ে ভোট প্রচারে সামিল হন বিধায়ক আশীষ কুমার সাহা৷ প্রত্যেক ব্যবসায়ীর কাছে ভোট প্রার্থনা করেন বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক৷ ভোট প্রচারে শামিল হয়ে এলাকার বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, ব্যবসায়ীরা দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকেই শুধু সাড়া পাওয়া যাচ্ছে তা নয়, ব্যবসায়ীদের মনে যে আশার সঞ্চার হয়েছে তা ভোট প্রচারে গিয়ে প্রমাণ মিলেছে৷

মডেল ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গর্তে রাজ্যের দুটি আসন থেকেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি রাজ্যের কোন দেবতা দের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শুধু জয় নয়, কত বেশি ভোটের ব্যবধানে প্রার্থীদের জয়ী করা যায় সেটাই এখন লক্ষ৷ নির্বাচনে জয়ী হলে তিনি রাজ্য ও কেন্দ্রের মধ্যে সেতু তৈরি করে রাজ্যের উন্নয়নে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন৷ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন বলেও জানান৷
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল৷ ভোট প্রচার এর সময় প্রায় শেষের পথে৷ অন্তিম লগ্ণে এসে প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছে৷ তবে প্রচারে বিরোধীদের ছাপিয়ে শাসকদল অনেক এগিয়ে রয়েছে৷ এখন দেখার বিষয় গণদেবতারা কার ভাগ্য সুপ্রসন্ন করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top