News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসএফ জওয়ান, আহত আরও এক
Image

পানিসাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসএফ জওয়ান, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ পানিসাগরের সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রধান কার্য্যালয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়৷ শুরু হয়ে যায় দৌড়ঝাপ৷ অন্যান্য জওয়ানরা একত্রিত হয়ে গিয়ে দেখতে পায় ১৩৩ নং ব্যাটেলিয়ানের জওয়ান বি ডি রাওয়ের মৃতদেহ পড়ে রয়েছে৷ এবং অনিল কুমার নামে এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত৷ পালাতে গিয়ে ১৬৬ নং ব্যাটেলিয়ানের ধনারজ সিং গুরুতর হয় হয়৷


জানা গেছে, একটি ব্যারাকে সাতজন করে জওয়ান থাকে৷ তার মধ্যে চারজন রাতের খাবার খেতে গিয়েছিল৷ তিনজ ব্যারাকে ছিল৷ তারমধ্যে অনিল কুমার মোবাইলে কথা বলছিল৷ হঠাৎ করে বি ডি রাও অনিলকে গুলি করে৷ তার পায়ে একটি গুলি লাগে৷ তারপরই বি ডি রাও নিজের রাইফেলে আত্মঘাতী হয়৷ নিহত জওয়ান ও আহত জওয়ানকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অনিল কুমারকে আগরতলায় রেফার করা হয়৷ ধনরাজের দুই পায়ে ১৬টি সেলাই লাগে৷ বি ডি রাও ক্যাম্পেই রয়ে গেল৷ কাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে৷ নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top