News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়াঙ্কা গান্ধী এখন নিজেকে রামভক্ত হিসেবে তুলে ধরতে চাইছেন, দাবি স্মৃতির
Image

প্রিয়াঙ্কা গান্ধী এখন নিজেকে রামভক্ত হিসেবে তুলে ধরতে চাইছেন, দাবি স্মৃতির

ভাদোহি, ২৬ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিরুদ্ধে মুখর হলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। রামভক্ত হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলে দাবি করেছেন তিনি।

এদিন স্মৃতি ইরানি বলেন, যে দল (কংগ্রেস) ভগবান রামের অস্তিত্বকে মানতে চাইত না, তারাই এখন রামভক্তে পরিণত হতে চাইছেন। যে কংগ্রেস দল আদালতে নথি দিয়ে জানিয়েছিল যে তারা রামের অস্তিত্ব মানে না। সেই দলেরই নেত্রী এখন নিজেকে রামভক্তে হিসেবে তুলে ধরতে চাইছেন। ২০০৭ সালে ইউপিএ সরকার দেশের শীর্ষ আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছিল যে ভগবান রাম এবং রাম সেতুর কোনও বাস্তব ভিত্তি নেই। একটা সময় ছিল যখন কংগ্রেস নেতারা হিন্দুদের সন্ত্রাসবাদী বলত। আর এখন তারাই পৈতে পরছে। পাশাপাশি বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও বিরোধী দলগুলির সন্দেহকেও কটাক্ষ করেছেন তিনি।

স্মৃতি ইরানি আরও বলেন, দেশবাসী উন্নয়ন চায় এবং একজন গরিবকে দেশের প্রধান সেবক হিসেবে পেতে চায় তারা। সরকারী প্রকল্পের টাকা এখন সরাসরি মানুষের কাছে পৌঁছিয়ে যাচ্ছে। সপা এবং বসপা জোটকে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেন, হাতি কি কখন সাইকেলের উপর বসতে পারে? এতে সাইকেলের চাকা পাংচার হতে পরে।

উল্লেখ্য, হাতি হচ্ছে বসপা নির্বাচনী প্রতীক অন্যদিকে সাইকেল হচ্ছে সপার নির্বাচনী প্রতীক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top