News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোটকে শক্তিশালী করতে জম্মু ও উধমপুর কেন্দ্রে প্রার্থী দেবে না পিডিপি
Image

কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোটকে শক্তিশালী করতে জম্মু ও উধমপুর কেন্দ্রে প্রার্থী দেবে না পিডিপি

শ্রীনগর, ২৩ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরে ধর্ম নিরপেক্ষ ভোটকে অটুট রাখতে জম্মু ও উধমপুর লোকসভা আসন দুটিতে প্রার্থী দেবে না পিডিপি। শনিবার এমনই জানালেন পিডিপির সভানেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। 

বিষয়টিকে বৃহত্তম স্বার্থ হিসেবে অভিহিত করে মেহবুবা মুফতি বলেন, কাশ্মীরে ধর্ম নিরপেক্ষ ভোটকে অটুট রাখতে জম্মু ও উধমপুর লোকসভা আসন দুটিতে প্রার্থী দেবে না পিডিপি। অন্যদিকে শ্রীনগর, বারামুলা এবং অনন্তনাগে প্রার্থী দেবে পিডিপি। লাদাখ অঞ্চলে প্রার্থী দেওয়ার প্রসঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, উধমপুর এবং জম্মু লোকসভা আসন দুটিতে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট করে লড়বে। ইতিমধ্যে এই নিয়ে ঘোষণাও করা হয়ে গিয়েছে। পিডিপি তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ কাশ্মীরে পিডিপির অনন্তনাগ কেন্দ্র থেকে প্রার্থী হবেন মেহবুবা মুফতি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top