News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশা বিধানসভা নির্বাচন : হিঞ্জিলি আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন নবীন পট্টনায়েক
Image

ওডিশা বিধানসভা নির্বাচন : হিঞ্জিলি আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন নবীন পট্টনায়েক

ভুবনেশ্বর, ২০ মার্চ (হি.স.): গুঞ্জন চলছিল আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম ওডিশা থেকে লড়তে পারেন ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-এর নেতা নবীন পট্টনায়েক| গুঞ্জনই সত্যি হয়েছে গত ১৮ মার্চ| আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম ওডিশার হিঞ্জিলি এবং বিজেপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গত সোমবার জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বারগড় জেলার বিজেপুর আসন এবং গঞ্জাম জেলার হিঞ্জিলি আসন থেকে লড়বেন তিনি| ঘোষণা করার তিন দিনের মধ্যেই গঞ্জাম জেলার হিঞ্জিলি আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| বুধবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ছত্রপুর সাব-কালেক্টর অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নবীন পট্টনায়েক|

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন| গোটা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশ-এই চারটি রাজ্যেও| যদিও জম্মু ও কাশ্মীরে এখনই হচ্ছে না বিধানসভা নির্বাচন| হিন্দুস্থান সমাচার/

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top