News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-আইপিএফটি সংঘাত বাড়ছে, আসন রফা নিয়ে দ্বিতীয় বৈঠকও নিস্ফলা
Image

বিজেপি-আইপিএফটি সংঘাত বাড়ছে, আসন রফা নিয়ে দ্বিতীয় বৈঠকও নিস্ফলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে শুক্রবারও বিজেপি-আইপিএফটি’র বৈঠকে কোন সুরাহা হল না৷ আজ বিজেপি কোর কমিটির সদস্য তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সাথে আসন রফা নিয়ে আইপিএফটি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ দুই শরিক দল নিজেদের দাবিতে অনঢ়৷ বিজেপি দুই আসনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছে এবং আইপিএফটি পূর্ব ত্রিপুরা আসনটি বিজেপির কাছে চেয়েছে৷ ফলে, শাসক জোটের ভাগ্য ঝুলে রইল ১৭ মার্চ পর্যন্ত৷ কারণ, আইপিএফটি শরিক বিজেপিকে জানিয়েছে ১৬ মার্চ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হবে৷ বৈঠক চলবে ১৭ মার্চ পর্য্যন্ত৷ ওই বৈঠকেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ এককভাবে নাকি জোট বেঁধে লোকসভায় লড়বে আইপিএফটি তখনই তা স্থির হবে৷ বিজেপি কোর কমিটির সদস্য তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার কথায়, বিজেপি আইপিএফটিকে একটি প্রস্তাব দিয়েছে৷ পাল্টা তাঁরাও বিজেপিকে একটি প্রস্তাব দিয়েছে৷ তবে, কোন দলই ঐক্যমতে পৌঁছায়নি৷ বৃহস্পতিবার রাম মাধবের সাথে বৈঠকে খালি হাতেই ফিরতে হয়েছিল আইপিএফটি নেতৃবৃন্দের৷ আজও তার ব্যতিক্রম হয়নি৷

চাপের রাজনীতি শুরু করেছে আইপিএফটি, তা বোঝাই যাচ্ছে৷ কিন্তু, যে কোন চাপেই নত না হওয়ার লক্ষ্যে অবিচল জোট শরিক বিজেপিও৷ বুধবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভা নির্বাচনে আইপিএফটির কাছে সাহায্য প্রত্যাশা করেছেন৷ তবে, সম্পূর্ণ খালি হাতে জোট শরিককে ফিরিয়ে দেননি তিনি৷ সূত্রের খবর, লোকসভার বদলে এডিসির পূর্ণ ক্ষমতা আইপিএফটিকে দিতে চেয়েছে বিজেপি৷ রাম মাধব তাঁদের আশ্বস্ত করেছেন, এডিসিতে কুড়িটি আসন আইপিএফটিকে দেওয়া হবে৷ কিন্তু, এই প্রস্তাবেও রাজী হননি এনসি দেববর্মারা৷ ফলে, আসন রফা নিয়ে গতকালের বৈঠক নিস্ফলাই সমাপ্ত হয়৷ তবে, আজ জট খুলবে বলে ধারণা করেছিল রাজনৈতিক মহল৷ রাম মাধব যীষ্ণু দেববর্মাকে আসন রফা নিয়ে জটিলতা অবসানের দায়িত্ব দিয়েছিলেন৷

সেই মোতাবেক বৃহস্পতিবার যীষ্ণু দেববর্মার সরকারী বাসভবনে বৈঠকে বসেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ কিন্তু, কেউই নিজেদের দাবি থেকে সরতে চাইছিলেন না৷ আইপিএফটির সাফ কথা, পূর্ব আসন তাদের দিতেই হবে৷ নইলে তাঁরা দুটি আসনেই প্রার্থী দেবে৷ সূত্রের খবর, যীষ্ণু দেববর্মা তাঁদের নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছেন৷ শুধু তাই নয়, এডিসির প্রস্তাব পুণরায় তাদের কাছে পেশ করেন তিনি৷ উল্টো আইপিএফটি এডিসির বদলে লোকসভায় একটি আসনের দাবিতে অনঢ় থাকে৷

বৈঠক শেষে আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, আসন রফা নিয়ে সমাধান সূত্র বের হয়নি৷ তবে, ২/৩ দিনের মধ্যে এবিষয়ে চুড়ান্ত ফয়সালা হবে৷ তাঁর কথায়, ১৬ মার্চ থেকে আইপিএফটির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক শুরু হবে৷ চলবে ১৭ মার্চ পর্য্যন্ত৷ ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ এককভাবে লড়বে দল, নাকি বিজেপির সাথে জোট বাঁধবে আইপিএফটি তখনই তা স্থির হবে৷ দলের সহসভাপতি অনন্ত দেববর্মার বক্তব্য, ওই বৈঠকে দলের সেন্ট্রাল কমিটি-সহ অন্যান্য শাখা সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন৷ সব মিলিয়ে প্রায় ৪০০ প্রতিনিধির উপস্থিতিতে লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে৷ পাশাপাশি প্রার্থী নিয়েও বৈঠকে আলোচনা হবে৷

এদিকে, যীষ্ণু দেববর্মাও একই কথা বলেছেন৷ তাঁর বক্তব্য, বিজেপি দুটি আসনেই লড়বে, তাতে কোন সন্দেহ নেই৷ তাই জোট শরিক হিসেবে আইপিএফটির কাছে সাহায্য চেয়েছি৷ কিন্তু, তাঁরা একটি আসনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে৷ তাঁদের এই দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে৷ তবে, লোকসভার বদলে এডিসিতে তাঁদের একাধিপত্য কায়েমের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দিয়েছি৷ যীষ্ণু দেববর্মার কথায়, আইপিএফটি ১৭ মার্চ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে৷ ফলে, এখন কয়েকদিন আমাদের অপেক্ষা করতেই হবে, বলেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top