News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের জন্য কংগ্রেসেই থাকব, জল্পনায় জল ঢেলে দিলেন অল্পেশ ঠাকুর
Image

জনগণের জন্য কংগ্রেসেই থাকব, জল্পনায় জল ঢেলে দিলেন অল্পেশ ঠাকুর

আহমেদাবাদ, ৯ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই| জোরকদমে প্রচারপর্ব শুরু করে দিয়েছে বিজেপি ও কংগ্রেস-সহ প্রতিটি রাজনৈতিক দল| একইসঙ্গে জাতীয় রাজনীতিতে একের পর এক চমক প্রকাশ্যে আসছে| সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ কংগ্রেস যোগ দিতে পারেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল| রাজনৈতিক মহলে তুমুল গুঞ্জন চলছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিতে পারেন গুজরাটের ওবিসি নেতা তথা কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর| শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে তিনি নাকি বিজেপির হয়ে ভোটেও দাঁড়াবেন| রাজনৈতিক মহলে চলতি এই জল্পনায় জল ঢেলে দিলেন অল্পেশ ঠাকুর নিজেই| শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাটের কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর বলেছেন, ‘আমি জনগণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি| তবে, কংগ্রেসেই থাকব এবং কংগ্রেসকেই সমর্থন করব|’

কংগ্রেসে থাকলেও, অল্পেশ ঠাকুর জানিয়েছেন, গুজরাট কংগ্রেস নেতৃত্বের প্রতি তিনি যথেষ্টই ক্ষুব্ধ| গত কয়েকদিন গুজরাটের রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, বিজেপিতে যোগ দিতে পারেন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর| এমনকি লোকসভা নির্বাচনে ভোটেও দাঁড়াতে পারেন তিনি| শনিবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অল্পেশ ঠাকুর নিজেই|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top