News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে সবকটি লোকসভা আসনেই লড়বে কংগ্রেস : শচিন পাইলট
Image

রাজস্থানে সবকটি লোকসভা আসনেই লড়বে কংগ্রেস : শচিন পাইলট

জয়পুর, ৫ মার্চ (হি.স.) : রাজস্থানের সবকটি লোকসভা আসনে একাই লড়বে কংগ্রেস। মঙ্গলবার এমনই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট। দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়। ৮ মার্চ দিল্লিতে দলের স্ক্রিনিং কমিটির বৈঠকে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলট বলেন, সংশ্লিষ্ট নেতা নির্বাচনে জিততে কতটা সক্ষম, কতটা কঠোর পরিশ্রম করতে সক্ষম। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি নেওয়া হয়েছে দলীয় কর্মীদের মতামতও। প্রার্থী হিসেবে নতুন মুখেদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব নেতারা আগে নির্বাচনে হেরেছে তাদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না। লোকসভা নির্বাচনে রাজস্থান সবকটি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। সবকটি আসনেই জেতার ব্যবহার আশাপ্রকাশ করেছেন শচিন পাইলট। তিনি আরও জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পরই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এই তিন সদস্যের প্যানেল। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শচিন পাইলট বলেন, বিগত পাঁচ বছরে গণতান্ত্রিক সংস্থাগুলিকে ধ্বংস করে দিয়েছে বিজেপি। তাই এই নির্বাচনে জেতাটা কংগ্রেসসের জরুরী।

বালাকোটে এয়ারস্ট্রাইক হামলার প্রসঙ্গে বলতে গিয়ে শচিন পাইলট বলেন, জঙ্গিদের দমন করে নিরাপত্তা বাহিনী দেশের গৌরব বৃদ্ধি করেছে। নিরাপত্তা বাহিনীর সাহসিকতা নিয়ে প্রশ্ন করা নিয়ে উচিত নয়। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সবকটি আসনে জয়লাভ করে বিজেপি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top