News Flash

  • Home
  • Uncategorized
  • পণের দাবিতে স্বামীর হাতে নির্যাতিতা পত্নী
Image

পণের দাবিতে স্বামীর হাতে নির্যাতিতা পত্নী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আনার জন্য দিনের দিনের পর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো তাঁর স্বামী। এমন অভিযোগ পত্নী তনুশ্রী সাহার। নয় বছর আগে তাঁর বিয়ে হয়েছিল রানিরবাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত সাহার ছেলে প্রদ্যোৎ সাহার সাথে তনুশ্রী সাহার। বিয়ের দুবছর তাঁদের দাম্পত্য জীবন খুব সুখেই ছিল। কিন্তু হঠাৎ দুবছর পর থেকে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা। এই ঝামেলা দিনের পর দিন বাড়তেই থাকে।

তনুশ্রী জানান, সোমবার তাঁর স্বামী জমি সংক্রান্ত একটি কারণে শ্বশুরবাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকা নিয়ে আনার জন্য বলে। কিন্তু এতে তিনি রাজি না হওয়ার তাঁর উপর অকথ্য অত্যাচার চালায় স্বামী।এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। প্রদ্যোৎ এবং তনুশ্রীর তিন বছরের একটি ছেলেও আছে। সোমবার তনুশ্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আক্রান্ত তনুশ্রীর জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে স্বামীর অত্যাচারের ঘটনা সম্পর্কে পুলিশকে জানিয়েছেন তনুশ্রী। এখন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কিনা সে দিকে তাকিয়ে ভুক্তভোগী তনুশ্রী সাহা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top