নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লি হাইকোর্টে নামঞ্জুর হয়ে গেল সজ্জন কুমারের আত্মসমর্পনের জন্য অতিরিক্ত সময় চাওয়ার আবেদন| আর তাই দিল্লি হাইকোর্টের পূর্ব নির্দেশ মতোই, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে| শিখ-বিরোধী হিংসা (১৯৮৪)-র একটি মামলায় ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সজ্জন কুমারকে| কিন্তু, শিখ-বিরোধী হিংসায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সজ্জন কুমার আত্মসমর্পণের জন্য আরও ৩০ দিনের সময় প্রার্থনা করেন দিল্লি হাইকোর্টের কাছে| শুক্রবার সকালে সজ্জনের আবেদন শোনার কিছুক্ষণের মধ্যে, সেই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট| আত্মসমর্পণের জন্য এখন মাত্র ১০ দিন হাতে রয়েছে সজ্জন কুমারের|
গত ১৭ ডিসেম্বর শিখ-বিরোধী হিংসায় (১৯৮৪) দোষীসাব্যস্ত হন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| গত সোমবার ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসায় প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল দিল্লি হাইকোর্ট| দিল্লি হাইকোর্ট সজ্জন কুমারকে নির্দেশ দেয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে| কিন্তু, বৃহস্পতিবার আত্মসমর্পণের জন্য দিল্লি হাইকোর্টের কাছে আরও ৩০ দিনের সময় প্রার্থনা করেন সজ্জন কুমার| এরপর শুক্রবার সকালে আত্মসমর্পনের জন্য সজ্জন কুমারের অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট|
2018-12-21

