News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরের মধ্যে রাজ্যের সব পরিবারে বিনামূল্যে পানীয় জলের সংযোগ মিলবে
Image

তিন বছরের মধ্যে রাজ্যের সব পরিবারে বিনামূল্যে পানীয় জলের সংযোগ মিলবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া  হয়েছে৷ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, সম্প্রতি মানুষের ঘরে ঘরে বিনা মূল্যে বিশুদ্ধ  পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে অটল জলধারা যোজনার ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শিক্ষামন্ত্রী বলেন, আজ মন্ত্রিসভায় এই অটল জলধারা প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়৷ তিনি  বলেন, বর্তমানে গ্রাম ও শহর মিলে রাজ্যে ১০ লক্ষ ৮০ হাজার পরিবার রয়েছে৷ আগরতলা শহ রে মোট পরিবারের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ২৯৫টি৷ তার মধ্যে ৫৯ হাজার ৪৬৯টি পরিবারে পানীয় জলের সংযোগ রয়েছে৷ বাকী পরিবারগুলিতে পানীয় জলের সংযোগ নেই৷ আগরতলা ছাড়া অন্যান্য শহরে মোট ১ লক্ষ পরিবারের  বাস৷ তারমধ্যে পানীয় জলের সংযোগ রয়েছে ২০ হাজার পরিবারে৷ ৮০ হাজার পরিবারেই পানীয় জলের সংযোগ নেই৷ গ্রামীণ এলাকায় ৮ লক্ষ ৭০ হাজার পরিবারের মধ্যে মাত্র ১৫,৩৮০ টি পরিবারে পানীয় জলের সংযোগ রয়েছে৷ রেেয়ছ ৫২ হাজার  হাইড্রেন্ট পয়েন্ট৷ শিক্ষামন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সবকটি পরিবারে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে৷ তিনি বলেন, এই  প্রকল্পটি চালু  হওয়ার ফলে জলের অপচয় রোধে করা যাবে৷ তাছাড়া,  পানীয় জলের সংযোগের জন্য আগরতলা পুরনিগম এলাকায় কানেকশন চার্য ১৫০০ টাকা এবং পাইপ ও অন্যান্য খরচ বাবদ যে টাকা দিতে হত তা দিতে হবে না৷ অনুরূপভাবে আগরতলা পুর নিগমের বাইরে অন্যান্য শহর এলাকায় পানী জলের কানেকশন চার্জ  বাবদ ৫০০ টাকা এবং পাইপ ও অন্যান্য খরচ দিতে হবে না৷ গ্রামীণ এলাকায়ও পানীয় জলের সংযোগ বাবদ আবেদনকারীকে কোন কানেকশন চার্জ এবং পাইপ ও অন্যান্য খরচ  বাবদ কোন টাকা দিতে হবে না৷ শিক্ষামন্ত্রী বলেন, এই প্রকল্প রূপায়ণের জন্য আগামী তিন বছরে সরকারের ব্যয় হবে ১০৫ কোটি টাকা৷

আজ মন্ত্রিসভার বৈঠকে আরেকটি সিদ্ধান্ত গৃহীত হয়৷ এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চলতি  বছরের ১৫ মে আমবাসা মহকুমার কমলাছড়া ভিলেজের স্বপন দেবর্মা  ভূমিধবসে রেললাইনের ত্রুটির সংকেত দিয়ে বড় রেল দুর্ঘটনা থেকে অনেকের জীবন রক্ষা করে বীরত্বের পরিচয় দিয়েছিলেন৷ সেদিন নিজের জীবন ঝুঁকি নিয়ে স্বপন দেববর্মা ও তার কন্যা রেলের পাইলটকে সংকেত পাঠিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন৷ তিনি বলেন, আজ রাজ্য মন্ত্রিসভা স্বপন দেববর্মাকে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে নিয়মিত পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে৷ এক্ষেত্রে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদে নিয়োগ পাওয়ার জন্য নির্দারিত শিক্ষাগত যোগ্যতা স্বপন দেববর্মার না থাকার কারণে তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতামান শিথিল করে তার নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়৷ তাছাড়া মন্ত্রিসবার বৈঠকে সিদ্ধান্ত হয় স্বপন দেববর্মার এক কন্যার লেখাপড়ার সামগ্রিক দায়িত্ব নেবে রাজ্য সরকার৷ এছাড়া, রাজ্য মন্ত্রিসভায় আজ মহাকরণে ১০০টি এলডি ্যােসিসেন্টন কাম টাইপিস্ট পদে টিপিএসসি’র মাধ্যমে নিয়োগ করার জন্য অনুমোদন দেওয়া হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top