News Flash

  • Home
  • Uncategorized
  • সোমালিয়ার মোগাদিশুতে পরপর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ২০
Image

সোমালিয়ার মোগাদিশুতে পরপর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ২০

মোগাদিশু, ১০ নভেম্বর (হি.স.) : জনবহুল এলাকায় হোটেলের বাইরে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সোমালিয়ার রাজধানী শহর মোগাদিশুতে পরপর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে নিহত ২০। আহত ৪৫। এই নাশকতার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল শাবাব। হোটেলে আসা সরকারী আধিকাধিকদের হত্যা করার উদ্দেশ্যে এই বিস্ফোরণ চালানো হয়েছে বলে দাবি করেছে আল শাবাব।

মোগাদিশুর সাহাফি হোটেলের সামনে পরপর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের নিহত ২০ ও গুরুতর আহত ৪৫। বিস্ফোরণের পাশাপাশি আল শাবাব জঙ্গিদের সঙ্গে হোটেলের বাইরে মোতায়েন থাকা পুলিশের গুলির লড়াই হয়। জঙ্গিরা হোটেলে ঢোকার চেষ্টা করে। সেই সময় তুমুল গুলি বিনিময় হয় দুই তরফে। সোমালিয়া পুলিশের তরফ থেকে কর্নেল কাসিম আহমেদ রুবেল জানিয়েছেন,পাঁচ জঙ্গি হোটেলের ঢোকার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল গুলি বিনিময় শুরু হয়। পুলিশের গুলিতে নিহত হয় ওই পাঁচ জঙ্গি। সাহাফি এবং হায়াত হোটেল থেকে ৫২ জন সরকারী আধিকারিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র আব্দিাজিজ ইব্রাহিম জানিয়েছেন, পুলিশের উর্দি পড়ে ওই পাঁচ জঙ্গি হোটেলে ভেতর ঢোকার চেষ্টা করেছিল। প্রায় ২০ মিনিট ধরে গুলি বিনিময় হয়।

উল্লেখনীয়, ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আল শাবাবকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। সোমালিয়াকে ইসলামিক মৌলবাদী হিসেবে পরিণত করাই এই জঙ্গি সংগঠনের উদ্দেশ্য। রাষ্ট্রসঙ্ঘে সোমালিয়ার বিষয়ক দায়িত্বে থাকা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের ডেপুটি রাইসেডন জেনেনগি জানিয়েছেন, এই ধরণের জঙ্গি হামলা দেশবাসীর মনোবলকে ভেঙে দিতে পারবে না। সোমালিয়াবাসী এখন দেশগঠন, অর্থনীতি, নিরাপত্তা জোরদার করার দিকে এগিয়ে চলেছে।

সোমালিয়া পুলিশের তরফ থেকে ক্যাপ্টেন মহম্মদ হুসেন জানিয়েছেন, জঙ্গিরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। হোটেলের বাইরে বিস্ফোরণের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মৃত্যুদেহগুলি ঝলসে গিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top