News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনআরসি চালু নিয়ে দিল্লীতে প্রদ্যুৎ কিশোরের সাথে রঞ্জিত ও রাঙ্খল তৎপর
Image

ত্রিপুরায় এনআরসি চালু নিয়ে দিল্লীতে প্রদ্যুৎ কিশোরের সাথে রঞ্জিত ও রাঙ্খল তৎপর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ এনআরসি’র দাবিতে সামিল হলেন নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা৷

শনিবার দিল্লীতে প্রদ্যুৎ কিশোর, বিজয় রাঙ্খল, রঞ্জিত দেববর্মারা৷ ছবি-ট্যুইটার৷

সাথে রয়েছেন আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খলও৷ তাঁদেরকে সাথে নিয়ে শনিবার দিল্লিতে আইনজীবীর সাথে সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে দায়ের করা আবেদনের বিষয়ে আলোচনা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা যুবরাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ এনআরসি ইস্যুতে এই নয়া সমীকরণ যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে৷

ত্রিপুরাতে এনআরসি চালু নিয়ে সুপ্রিম কোর্টে প্রদ্যুৎ কিশোর দেববর্মনও আবেদন জানিয়েছেন৷ দিল্লি থেকে টেলিফোনে তিনি জানিয়েছেন, তাঁর আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে৷ দীপাবলির পর এই আবেদনের উপর শুনানি হবে৷ তাঁর কথায়, আবেদনের তালিকায় ১৪টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে৷ সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী সলমন খুরশীদ এই মামলা পরিচালনা করবেন৷ এবিষয়ে আলোচনার জন্যই তাঁরা দিল্লি গিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷

ত্রিপুরায় এনআরসি ইস্যুতে ইতিমধ্যে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালত আবেদনগুলি গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই শুনানি হবে৷ একাধিক উপজাতিভিত্তিক রাজনৈতিক দল এনআরসি’কে ঢালাও সমর্থন করছে৷ শাসক জোটের শরিক আইপিএফটিও ত্রিপুরায় এনআরসি চাইছে৷  কিন্তু, এনআরসি দাবির মঞ্চে এটিটিএফ সুপ্রিমোর উপস্থিতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে৷

কয়েক মাস আগেই খোয়াই জেলার দুস্কিতে সভায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এটিটিএফ সুপ্রিমোকে পুলিশ গ্রেপ্তার করেছিল৷ তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করা হয়েছিল৷ বর্তমানে তিনি জামিনে রয়েছেন৷ এনআরসি উপজাতি ভাবাবেগে আলাদা জায়গা করে নিয়েছে৷ ফলে, উপজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে৷ সূত্রের খবর, রঞ্জিত দেববর্মা উপজাতিদের কাছে গ্রহণযোগ্য হতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন৷ তাই, এনআরসি তাঁর অন্যতম হাতিয়ার বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top