News Flash

  • Home
  • Uncategorized
  • করবুকে রাবার বাগানে বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার
Image

করবুকে রাবার বাগানে বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার, ২৯ অক্টোবর৷৷ সোমবার সকালে করবুক রাবার বাগানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম চন্দ্রকুমার ত্রিপুরা৷ বয়স পঁয়ষট্টি৷ তাঁর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে করবুক ভুবনপাড়ায় রাবান বাগানে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক৷ কাজ করতে করতে আচমকা তাঁরা এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান৷ তার কাছে গিয়ে দেখতে পান গলা কাটা অবস্থায় মৃতদেহটি পড়ে রয়েছে৷ সাথে সাথেই ঘটনাটি শ্রমিকরা পুলিশকে জানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ অন্যদিকে মুহুর্তের মধ্যেই ভুবনপাড়ায় খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ণ রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে৷ ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞ দলও গিয়েছেন৷ ইতিমধ্যে ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে৷ পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর ঘটনার বিষয়ে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে৷  করবুক থানায় খুনের মামলাটি দায়ের করেছেন মৃত ব্যক্তির ছেলে৷ এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top