News Flash

  • Home
  • Uncategorized
  • আইআর ব্যাটেলিয়ানে নিয়োগে আনুপাতিক হার বদলে কেন্দ্রে দরবার রাজ্য সরকারের
Image

আইআর ব্যাটেলিয়ানে নিয়োগে আনুপাতিক হার বদলে কেন্দ্রে দরবার রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ আইআর ব্যাটালিয়ান গঠন করতে গেলে মানতে হবে কেন্দ্রের নির্দেশিকা৷ কিন্তু, রাজ্যের বেকারদের কথা চিন্তা করে দিল্লিতে নিয়োগের আনুপাতিক হার পরিবর্তনের দরবার করছে রাজ্য সরকার৷ কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আইআর ব্যাটালিয়ানে নিয়োগের ক্ষেত্রে মানতে হবে ৭৫:২৫ আনুপাতিক হার৷ অর্থাৎ ৭৫ শতাংশ রাজ্যের প্রার্থী এবং ২৫ শতাংশ বর্হিরাজ্য থেকে নিয়োগ করতে হবে৷ কিন্তু, ২০১০ সালে তৎকালীন রাজ্য সরকার রুলস সংশোধনের মাধ্যমে আনুপাতিক করেছিল ৮৫:১৫৷ অবশ্যই রাজ্যের প্রার্থীদের অধীক সুযোগ দেওয়ার জন্য তখন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু, তাতে দীর্ঘ আট বছরে নতুন কোন আইআর ব্যাটেলিয়ান কেন্দ্রের কাছ থেকে আদায় করতে পারেনি রাজ্য৷

রাজ্যে বর্তমানে টিএসআর’র ১২টি ব্যাটেলিয়ান রয়েছে৷ এরমধ্যে ৯টি আইআর ব্যাটেলিয়ান৷ ১৯৮৩ সালে রাজ্যে প্রথম টিএসআর অ্যাক্ট তৈরি হয়েছিল৷ সে মোতাবেক ১৯৮৪ সালে নিয়োগ নীতি তৈরি হয়৷ তখন থেকে ৭৫:২৫ আনুপাতিক হারেই নিয়োগ পদ্ধতি চলেছে৷ কিন্তু, ২০১০ সালের ২৫ সেপ্ঢেম্বর তৎকালীন রাজ্য সরকার টিএসআর অ্যাক্টের রুলস’র অষ্টম সংশোধনী আনে৷ তাতে বলা হয়, টিএসআর নিয়োগের ক্ষেত্রে মানা হবে ৮৫:১৫ আনুপাতিক হার৷ তার পিছনে রাজ্য সরকারের যুক্তি ছিল, রাজ্যে বেকারের সংখ্যা প্রচুর৷ এই সিদ্ধান্তে রাজ্যের বেকাররা উপকৃত হবেন৷

কিন্তু, রাজ্যের এই সিদ্ধান্তে বেকাররা খুব একটা উপকৃত হয়নি বলেই মনে হচ্ছে৷ কারণ, গত আট মাসে একটি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন আদায় করতে পারেনি রাজ্য সরকার৷ আইআর ব্যাটেলিয়ান পেতে গেলে মানতে হবে কেন্দ্রের নির্দেশিকা৷ সে অনুসারে আনুপাতিক হার মেনে করতে হবে নিয়োগ৷ ফলে, রাজ্যও সিদ্ধান্ত বদল করতে রাজী হয়নি৷

রাজ্যে সরকার বদল হতেই কেন্দ্রের নির্দেশিকা মেনেই নিয়োগ হবে এই শর্তে দুটি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন আদায় করে নেয় রাজ্য সরকার৷ সে মোতাবেক ২০১৪টি পদ সৃষ্টি করা হয়েছে৷ কিন্তু, এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে৷ রাজ্য সরকার চাইছে রাজ্যের বেকাররা অধীক সুযোগ নিক৷ কিন্তু, কেন্দ্রের নির্দেশিকা মেনে তা সম্পূর্ণ সম্ভব নয়৷ তাই, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে ৮৫:১৫ আনুপাতিক হার মেনেই নিয়োগের অনুমোদন দেওয়া হোক৷ ইতিমধ্যে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে৷ সচিবালয়ের জনৈক আধিকারীকের কথায়, রাজ্যের এই আবেদনে অনুমোদন দিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার মঞ্জুরির প্রয়োজন রয়েছে৷ ফলে, বিষয়টি অনেকটা সময় সাপেক্ষ বলেই অনুমান করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top