News Flash

Image

কাল কোজাগরী লক্ষ্মীপূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ আগামী বুধবার ২৪ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপূজা৷ ওইদিন রাত ১০টা ১৩ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি বিরাজ করবে৷ তবে সন্ধ্যা ৫টা ২ মিনিট থেকে ৬টা ৩৮ মিনিট পর্যন্ত কোজাগরী লক্ষ্মী পূজার জন্য অত্যন্ত শুভ সময় বলে পণ্ডিত ব্যক্তিদের অভিমত৷ আসন্ন লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে চরম ব্যস্ত মৃৎশিল্পীরাও৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঘরে ঘরে লক্ষ্মী পূজার প্রস্তুতি৷ প্রচলিত কথায়, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ৷ এরই মধ্যে একটি পার্বণ লক্ষ্মীপূজা৷ এই পূজাকে আবার কোজাগরী লক্ষ্মীপূজাও বলা হয়৷

বাঙালির প্রতিটি ঘরে ঘরে এই পূজো হয়৷ পূজার মূল লক্ষ্য ধনের দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা৷ জানা গেছে, দুদিন থেকেই বাজারে প্রতিমা সহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন৷ রাজধানীর প্রধান প্রধান বাজারগুলিতে লক্ষ্মীপূজার বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিথ হয়েছেন ব্যবসায়ীরা৷ এদিকে লক্ষ্মীপূজোকে কেন্দ্র পুলিশ বিশেষ সতর্কতা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে৷ স্পর্শকাতর এলাকা এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top