News Flash

  • Home
  • Uncategorized
  • বয়স্ক দম্পতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

বয়স্ক দম্পতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ দুর্গোৎসবের মরশুমে চাঞ্চল্য শহরে৷ নিজের শয্যাকক্ষ থেকে একসাথে দু-দুটি মৃতদেহ উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব শিবনগর উদীচি ক্লাব সংলগ্ণ এলাকায়৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পূর্ব শিবনগর এলাকায় একটি ঘর থেকে বয়স্ক দম্পতির মৃতদেহ উদ্ধার করে পূর্ব থানার পুলিশ৷ মৃত দম্পতি নাকি কলকাতার বাসিন্দা ছিলেন৷ জানা গেছে, পরিচারিকা প্রথমে এই দম্পতির মৃতদেহ দেখতে পান৷ মৃতদেহ দেখে প্রথমে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন তিনি৷ পরিচারিকার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে এ বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি৷

প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, পারিবারিক কোনও অশান্তির জেরেই এই মৃত্যু৷ তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই সব কিছু স্পষ্ট বোঝা যাবে৷ পুলিশ এই ঘটনার মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top