News Flash

  • Home
  • Uncategorized
  • মহাজোট গড়তে হলে কংগ্রেসকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ত্যাগ করতে হবে : যশবন্ত সিনহা
Image

মহাজোট গড়তে হলে কংগ্রেসকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ত্যাগ করতে হবে : যশবন্ত সিনহা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : মহাজোট গড়তে হলে কংগ্রেসকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ত্যাগ করতে হবে। রবিবার ট্যুইটারে এমনই লিখেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি। অন্যদিকে কংগ্রেসের তরফে আশা প্রকাশ করা হয়েছে যে এই দুটি দল লোকসভা নির্বাচনে তাদের সঙ্গে জোট গড়তে আগ্রহী হবে। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ত্যাগ করতে বললেন যশবন্ত সিনহা। বিজেপিকে পরাজিত করতে বিধানসভা নির্বাচনে মহাজোট গড়ার ডাক দিলেন তিনি। রবিবার ট্যুইটারে যশবন্ত সিনহা লেখেন, কংগ্রেসকে ঔদ্ধত্য ত্যাগ করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। দোষ ত্যাগ করে কংগ্রেসের উচিত সবার সঙ্গে কথা বলা। যাতে করে রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ে ওঠে।

উল্লেখনীয়, সম্প্রতি বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার ঘোষণা করেছিলেন। তিনি দাবি করেছিলেন বিজেপির মত কংগ্রেসও বহুজন সমাজ পার্টিকে ধ্বংস করে দিতে চাইছে। তাই তাদের সঙ্গে কোনও জোট হওয়া সম্ভব নয়। শনিবার সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও কংগ্রেসের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা করেছিলেন। তার প্রেক্ষিতে এমন ধরণের মন্তব্য করেছেন যশবন্ত সিহনার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top