News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ড্রোন হামলায় খতম চার শীর্ষ তালিবান কম্যান্ডার
Image

আফগানিস্তানে ড্রোন হামলায় খতম চার শীর্ষ তালিবান কম্যান্ডার

কাবুল, ৬ অক্টোবর (হি.স.) : আফগানিস্তানের ফারাহ প্রদেশের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় খতম চার শীর্ষ তালিবান কম্যান্ডার। গত সপ্তাহের এই ড্রোন হামলায় আরও ৩০ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে বলে ফারাহ প্রদেশের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে তালিবানদের পক্ষ থেকে এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মোল্লা বারি জান নামে এক তালিবান কম্যান্ডারের বিরুদ্ধে প্রায় ৩০০টি হত্যা করার অভিযোগ ছিল। ফারাহ প্রদেশের খাক সাফিড জেলায় গত সপ্তাহের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও মোল্লা হানজালা, মোল্লা মুখলিস এবং মোল্লা আব্দুল সালেম নামে আরও তিন শীর্ষ তালিবান কম্যান্ডারের মৃত্যু হয়েছে। তিন পৃথক ড্রোন হামলায় ওই চার তালিবান জঙ্গি কম্যান্ডারকে খতম করা হয়। এর ফলে জঙ্গি দমনের ক্ষেত্রে বড়সড় সাফল্য পাওয়া গেল বলে মনে করা হচ্ছে। যদিও তালিবানদের পক্ষ থেকে এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। অন্যদিকে কান্দাহার প্রদেশে ড্রোন হামলায় চার নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top