News Flash

  • Home
  • Uncategorized
  • টি সি এস ও টি পি এস সার্ভিসে নিয়োগে পরীক্ষার রুটিনগত পরিবর্তন আনা হয়েছে
Image

টি সি এস ও টি পি এস সার্ভিসে নিয়োগে পরীক্ষার রুটিনগত পরিবর্তন আনা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ আজ রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠকের শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে মন্ত্রিশভায় গৃহীত সিদ্ধান্তগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক শংকর রায়৷ মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলি উল্লেখ করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের টি সি এস ও টি পি এস সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার রুটিনগত বিষয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে৷ ২০১৯ -২০ থেকে ২০২২-২৩ বছর বর্যন্ত এই সাভিসে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা বিষয়ক ক্যালেন্ডার চালু করা হবে৷ এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে৷ চলতি বছরে (২০১৮-১৯) টি পি এস সি’র মাধ্যমে রাজ্যে ৩০টি টি সি এস গ্রেড টু ও ১০টি টি পি এস গ্রেড টু পদে নিয়োগের সিদ্ধান্ত আজ মন্ত্রিসভায় গৃহীত হয়েছে৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যে বর্তমানে ১৫২টি অ্যালোপ্যাথি হাসপাতাল রয়েছে৷ এর মধ্যে ২০টি হাসপাতালে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু রয়েছে৷ অবশিষ্ট ১৩২ টি হাসপাতালে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে৷ এর ফলে গরীব সহ সকল অংশের রোগীরা উপকৃত হবেন৷ কারণ এই জনঔষধি কেন্দ্রের মাধ্যমে জেনেরিক ঔষধ সরবরাহ করা হয় যার দাম তুলনামুূলক কম৷ এছাড়াও এই সিদ্ধান্তের ফলে বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ হবে৷ কারণ নতুনভাবে যে জনঔষধি কেন্দ্রগুলি খোলা হবে তাতে ফার্মাসিস্ট, ডাক্তার ব্যক্তিগত উদ্যোগী, এন জি ও, স্ব-সহায়ক দল, রেজিস্টার্ড মেডিক্যাল, চেরিটেবল সংস্থা, সোসাইটি ইত্যাদি জনঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন করতে পারবে৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের বলেন যে, কিছুদিন যাবৎ রাজ্যে সামাজিক ভাতা সম্পর্কে বিভিন্ন অভিযোগ আসছে৷ আজ রাজ্য মন্ত্রিসভায় সামাজিক ভাতার বিষয়টি পর্যালোচনা করা হয়৷ বর্তমানে রাজ্যে মোট ভাতা প্রাপক রয়েছেন চার লক্ষ ১৯ হাজার ১৮১ জন৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে ১৫৯ জনকে নতুনভাবে এই সামাজিক ভাতা প্রদান করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে ১২৭ জন ক্যান্সার ও ৩২ জন এইডস রোগী৷ এছাড়াও শ্রীনাথ জানান রাজ্যে সামাজিক ভাতা প্রদানে চলতি বছরের এপ্রিল মাসে ব্যয় হয়েছে ২৭ কোটি ৮১ লক্ষ ৩ হাজার ৫৫০ টাকা, মে মাসে ২৭ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা, জুন মাসে ২৭ কোটি ৬১ লক্ষ দুই হাজার ৩০০ টাকা ব্যয় হয়েছে৷ এছাড়াও তিনি জানান, বর্তমানে ভাতা প্রাপকদের একটি ডাটাবেস তৈরী করা হয়েছে৷
এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে দুটি অর্ডিন্যান্স আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সর্বক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই অর্ডিন্যাস্টটি আনার সিদ্ধান্ত গৃহীত হয়৷ তিনি বলেন, আধার বিষয় একটি কেন্দ্রীয় আইন রয়েছে যা রাজ্যে বলবৎ করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে৷ এই অর্ডিন্যাস্টটি আনার ফলে কিছু কিছু ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হবে৷ তবে কোন কোন বিষয়ে আধার বাধ্যতামূলক হবে সে বিষয় কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি৷
অপর অর্ডিন্যাস্টটি হল সেস সংক্রান্ত৷ এই অর্ডিন্যাস্টটি কার্যকরী হলে পহিবহণ জ্বালানী পেট্রোল, ডিজেল এবং সি ছএন জি এর ক্ষেত্রে ২ শতাংশ সেস নেওয়া হবে৷ পরিবহণ ক্ষেত্রে বিশেষ করে রাস্তার উন্নয়নে এই টাকা ব্যয় করা হবে৷
শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি টিচার রিক্রুটম্যান্ট বোর্ডের মাধ্যমে ১০৯২ জন গ্র্যাজুয়েট টিচার নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে৷ এর মধ্যে আট জন বয়স উত্তীর্ণ শিক্ষককেও নিয়োগের জন্য শর্তসাপেক্ষে সুপারিশ করা হয়েছে৷ যারা বর্তমানে এড্হক ভিত্তিতে শিক্ষা দপ্তরের কর্মরত রয়েছেন, রাজ্য মন্ত্রিশভা এই আটজনকে বয়সের ক্ষেত্রে শিথিলতার সুযোগ দিয়ে গ্র্যাজুয়েট শিক্ষক পদে নিয়োগের অনুমোদন দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top