News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরনগরে বাতিল সামগ্রীর দোকানে বিস্ফোরণ, তদন্তভার তুলে দেওয়া হল এসটিএফ-এর হাতে
Image

মুজাফফরনগরে বাতিল সামগ্রীর দোকানে বিস্ফোরণ, তদন্তভার তুলে দেওয়া হল এসটিএফ-এর হাতে

মুজাফফরনগর, ২৬ জুন (হি.স.): উত্তর প্রদেশের মুজাফফরনগরে রহস্যজনক বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনার তদন্ত করবে উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| এসএসপি অনন্ত দেব জানিয়েছেন, ‘মুজাফফরনগরে বাতিল সামগ্রীর দোকানে বিস্ফোরণের তদন্তভার স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর হাতে তুলে দেওয়া হয়েছে| পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ওই দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|’ এখানেই শেষ নয়, রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজন বাতিল সামগ্রী সরবরাহকারীকে|
সোমবার মুজাফফরনগর জেলার সিভিল লাইন থানার অন্তর্গত শরবত রোড এলাকায় একটি বাতিল সামগ্রীর দোকানে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয় চারজনের, এছাড়াও আহত হয়েছিলেন তিনজন| মৃতদের মধ্যে দু’জন হলেন পথচারী| কি কারণে বিস্ফোরণ, তা জানতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top