News Flash

  • Home
  • Uncategorized
  • পরিস্থিতির উন্নতি, শ্রীনগরে চালু হল ইন্টারনেট পরিষেবা
Image

পরিস্থিতির উন্নতি, শ্রীনগরে চালু হল ইন্টারনেট পরিষেবা

শ্রীনগর, ২৩ জুন (হি.স.): পুনরায় ইন্টারনেট পরিষেবা চালু হল জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে| শুক্রবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ইসলামিক স্টেট অফ জম্মু ও কাশ্মীর (আইএসজেকে) সংগঠনের চারজন সন্ত্রাসবাদী| জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন, আইন ও শৃঙ্খলা বজার রাখার জন্য অনন্তনাগ, পুলওয়ামা ও শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়|
২২ জুন, শুক্রবার ইন্টারন্টে পরিষেবা বন্ধ থাকার পর শনিবার পুনরায় চালু করা হল ইন্টারনেট পরিষেবা| প্রশাসন সূত্রের খবর, পরিস্থিতির উন্নতি হতেই, শনিবার পুনরায় চালু করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা| প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ইসলামিক স্টেট অফ জম্মু ও কাশ্মীর (আইএসজেকে) সংগঠনের চারজন সদস্য| শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ ফের স্বীকার করে, কাশ্মীরে রয়েছে আইসিস সন্ত্রাসবাদীরা| এই বিষয়টি অত্যন্ত চিন্তার ও উদ্বেগের|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top