News Flash

  • Home
  • Uncategorized
  • ফের চোট সমস্যায় নেইমার, প্রশ্ন ভক্তদের
Image

ফের চোট সমস্যায় নেইমার, প্রশ্ন ভক্তদের

সোচি, ২০ জুন (হি.স.) : কোস্টারিকা ম্যাচের আগে ফের চোট সমস্যায় পড়লেন নেইমার৷ প্রস্ততির প্রথম পনোরো মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন নেইমার৷ ডান পায়ের গোড়ালির পুরনো চোটের জায়গাতেই ফের ব্যথা অনুভব করতেই ট্রেনিং ছেড়ে দলের চিকিৎসকদের সঙ্গে ড্রেসিংরুমে ঢুকে যান ব্রাজিলিয়ান তারকা৷ মাঠ ছাড়ার সময় তাঁর খুঁড়িয়ে হাঁটাতে দেখেই অাশঙ্কা নেইমার ভক্তদের মধ্যে৷ শেষবার কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে ছিটকে যান নেইমার৷ ঘরের মাঠে পরের ম্যাচেই নেইমারহীন ব্রাজিল জার্মানির কাছে ১-৭ গোলে হেরেছিল৷ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্রাজিল ভক্তদের কাছে সেই স্মৃতি এখনও তাজা৷ এবার আবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল৷ ফলে পরের ম্যাচে তিন পয়েন্ট না পেলে আরও চাপে পড়বে সেলেকাওরা৷
অাগামী শুক্রবার গ্রুপ ই-এর লড়াইয়ে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল, সেই ম্যাচে নেইমারের পায়ের যাদু দেখা যাবে কিনা সেই প্রশ্ন উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব৷ পুতিনের দেশে অভিযান ম্যাচে অবশ্য দাগ কাটতে পারেননি নেইমার৷ তিনি এখনও পুরোপুরি সুস্থ নন, সেটাও পরিষ্কার৷ এবার গোড়ালির ব্যথা নিয়ে প্রস্তুতির সময় মাঠ ছাড়ায় তাঁর চোট সমস্যা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top