News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির দায়ে প্রাক্তন ডিজিপি কে নাগরাজের পদোন্নতি বাতিল
Image

দুর্নীতির দায়ে প্রাক্তন ডিজিপি কে নাগরাজের পদোন্নতি বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক কে নাগরাজের পদোন্নতি বাতিল করা হয়েছে৷ ফলে, তাঁর ডিজিপি পদমর্যাদা কেড়ে নিয়ে আইজিপি পদমর্যাদা দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পতির মামলা রয়েছে৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পদক্ষেপ নিয়েছে৷ কিন্তু, কে নাগরাজেরব্যাপারে সমস্ত কিছু জেনেও পূর্বতন সরকার সম্পূর্ণ বেআইনী ভাবে তাঁকে এডহক ভিত্তিতে পদোন্নতি দিয়েছিল৷ ভারতীয় পুলিশ সার্ভিস পদোন্নতির নীতি নির্দেশিকায় এডহক ভিত্তিতে পদোন্নতির বিধান নেই৷ তাই তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

কে নাগরাজের বিরুদ্ধে ২০০৫ সালে সিবিআই আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির মামলা দায়ের করেছিল৷ তখন তিনি সিআরপিএফের ডিআইজি পদে হায়দরাবাদে নিযুক্ত ছিলেন৷ সিবিআই মামলার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পদক্ষেপ নেয়৷ রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের তরফে জারি করা এক নির্দেশিকায় এই বিষয়গুলি উল্লেখ করে বলা হয়েছে, ভারতীয় পুলিশ সার্ভিস পদোন্নতি নির্দেশিকায় এডহক ভিত্তিতে পদন্নোতির কোনও বিধান নেই৷ কিন্তু, পূর্বতন সরকার ২০১৪ সালে তাঁকে আইজিপি থেকে এডিজি পদে সম্পূর্ণ এডহক ভিত্তিতে পদোন্নতি দেয়৷ তার পর ২০১৫ সালে পুনরায় এডিজি পদ থেকে ডিজিপি পদে এডহক ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়৷ তাঁর বিরুদ্ধে মামলা থাকা সত্বেও এই পদোন্নতি দিয়েছিল পূর্বতন সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এডহক ভিত্তিতে পদোন্নতির তীব্র বিরোধীতা করেছিল এবং কে নাগরাজকে ডিজিপি পদ থেকে সড়িয়ে আইজিপি পদে নামানোর পরামর্শও দিয়েছিল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পূর্বতন রাজ্য সরকারকে বেশ কয়েকবার এই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিল৷ কিন্তু, তখন তা মানেনি তৎকালীন রাজ্য সরকার৷ রাজ্যে সরকার বদল হওয়ার পর কে নাগরাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার৷ সম্প্রতি এক নির্দেশিকা জারি করে কে নাগরাজকে ডিজিপি পদমর্যাদা থেকে আইজিপি পদমর্যাদায় নামিয়ে দেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top