News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে সাধারণ ধর্মঘটের জেরে বন্ধ রেল পরিষেবা
Image

জম্মু ও কাশ্মীরে সাধারণ ধর্মঘটের জেরে বন্ধ রেল পরিষেবা

শ্রীনগর, ২ জুন (হি.স.) : বিচ্ছিন্নতাবাদীদের ডাকা সাধারণ ধর্মঘটের জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল দফতর। এই প্রসঙ্গে রেল দফতর সূত্রে খবর, রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করেই এদিন ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল দফতরের এই সিদ্ধান্তের ফলে বাদগাঁম-শ্রীনগর-অনন্তনাগ-দক্ষিণ কাশ্মীরের কাজিগণ্ড থেকে জম্মু অঞ্চলের বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। একই ভাবে শ্রীনগর থেকে মধ্য কাশ্মীরের বদগাঁম ও উত্তর কাশ্মীরের বারামুলা ট্রেন চলাচল বন্ধ ছিল। যার জেরে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্য যাত্রীদের। নিত্য যাত্রীদের নিরাপত্তা কথা মাথায় রেখেই ট্রেন চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। অন্যদিকে, আগের বনধগুলিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা রেলের সম্পত্তি নষ্ট করেছে। তাই নিত্যযাত্রীদের নিরাপত্তার পাশাপাশি রেলের সম্পত্তি যাতে বিক্ষোভকারীদের হানায় ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, উপত্যকায় অন্যান্য পরিবহনের পরিষেবার তুলনায় রেল পরিষেবা অত্যন্ত সস্তা। তাই উপত্যকার বহু মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। কিন্তু এদিনের ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে নিত্য যাত্রীদেরই চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
উপত্যকায় শনিবারের সাধারণ ধর্মঘট ডাকে জয়েন্ট রেসিস্টেট লিডারশিপ। উপত্যকায় বেড়ে চলা নিরীহ নাগরিদের মৃত্যুর ঘটনার প্রতিবাদের জেরে এই সাধারণ ধর্মঘট ডাক দেয় জয়েন্ট রেসিস্টেট লিডারশিপের সইদ আলি শাহ গিলানি, মির্জা মৌলবী ওমর ফারুক, মহম্মদ ইয়াসিন মালিক।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top