News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দননগরে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

নন্দননগরে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ সাত সকালে নন্দননগরে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে৷  জি বি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল নয়টা নাগাদ নন্দননগর কোয়ার্টার চৌমুহনী এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগের ভিতর দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর দেয় স্থানীয় জনগণ৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে, দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ সেখানে কারা ফেলে গিয়েছেন সেই বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সম্প্রতি, ঐ এলাকাতেই আরও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ একের পর এক এই ঘটনায় রহস্য দানা বাঁধছে৷ আশঙ্কা করা হচ্ছে, কোন নার্সিং হোম থেকে এই শিশুগুলির মৃতদেহ ঐ এলাকায় ফেলে দেওয়া হচ্ছে৷ তবে পুলিশের সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে বলে জনগণের অভিমত৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top