News Flash

  • Home
  • Uncategorized
  • সেবা ধর্মে উদ্বুদ্ধ হবার আহ্বান নার্স দিবসে
Image

সেবা ধর্মে উদ্বুদ্ধ হবার আহ্বান নার্স দিবসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ নার্স এবং নার্সিং পড়ুয়াদের সেবা ধর্মে উদ্বুদ্ধ হবার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ শনিবার নার্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, মানবিকতা এবং মানবজাতির সেবাই নার্সদের পরম ধর্ম৷ এই ধর্ম পালনে আন্তরিক হোন৷

এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নার্সদের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা রয়েছে, তাও তিনি বুঝিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রীর কথায়, নার্সদের দায়িত্ব পালনে একাগ্রতা হাসপাতালের পরিবেশকেই সম্পূর্ণ বদলে দিতে পারে৷ স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রধান হল শক্তি নার্সদের সেবার মানসিকতা৷ তাই তিনি নার্সদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে হাসপাতালে রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন৷

তবে, দায়িত্ব পালনে নার্সদের গাফিলতিগুলিও এদিন তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী৷ তাঁর কথায়, কখনো কখনো রোগীরা হাসপাতালে চিকিৎসার জন্য এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হন৷ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সামান্য গাফিলতিতে রোগীর প্রাণহানির ঘটনা ঘটছে৷ রোগীদের সাথে সৎ ব্যবহারে ত্রুটির অভিযোগও মিলছে৷ শনিবার চিকিৎসকদের গাফিলতিতে বিনা চিকিৎসায় এক রোগীর জিবি হাসপাতালে মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সকলকে সতর্ক করেন, এধরনের আচরণ মেনে নেওয়া যায় না৷ তিনি স্বীকার করেন, স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসক, নার্সদের ঘাটতি রয়েছে৷ তবুও, রোগীদের চিকিৎসকায় মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করাই আপনাদের কর্তব্য৷ এবিষয়ে আরো যত্নবান হওয়ার জন্য বলেন স্বাস্থ্যমন্ত্রী৷

তাঁর কথায়, হাসপাতাল নার্সদের নিজস্ব সম্পত্তি৷ কারণ, তাঁরা হাসপাতালে দিবারাত্র রোগীদের সেবায় নিয়োজিত থাকেন৷ প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজও করতে হবে৷ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, হাসপাতালের আপনাদেরই৷ একে আগলে রাখার দায়িত্বও আপনাদেরই৷ তাই তিনি সকল নার্স এবং নার্সিং পড়ুয়াদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top