News Flash

  • Home
  • Uncategorized
  • ককবরক ভাষাকে এখনই সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভূক্ত সম্ভব নয় ঃ রিজিজু
Image

ককবরক ভাষাকে এখনই সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভূক্ত সম্ভব নয় ঃ রিজিজু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না৷ সাংসদ জীতেন্দ্র চৌধুরীর চিঠির জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু৷ তাঁর কথায়, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির জন্য পরীক্ষানিরিক্ষা চলছে৷ কিন্তু, ভাষা এবং উপভাষার মধ্যে মানদন্ড এখনো নির্ণয় হয়নি৷

আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল ককবরক ভাষাকে  সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে৷ জনজাতি ভাবাবেগে এই প্রতিশ্রুতি অনেকটাই স্পর্শ করতে পেরেছিল বলে মনে করছে রাজনৈতিক মহল৷

সম্প্রতি সংসদে এক লিখিত প্রশ্ণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী বিভিন্ন আঞ্চলিক ভাষা সহ ককবরবক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চান৷ এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজুর জবাব, ককবরক সহ প্রধান দেশীয় ভাষাগুলিকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে পরীক্ষা নিরিক্ষা করছে৷ সামাজিক ও রাজনৈতিক  অগ্রগতির প্রভাবে ভাষা এবং উপভাষার ক্রমবিকাশ প্রগতিশীল৷  ফলে ভাষার মানদন্ড নির্ণয় করা খুবই মুশকিল হচ্ছে৷ ফলে, উপভাষার সাথে তফাত খুঁজে বের করা কিংবা সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তি কোনটাই স্থির করা যাচ্ছে না৷

রিজিজুর আরো জানিয়েছেন, এবিষয়ে ১৯৬৯ সালে পাহলা কমিটি এবং ২০০৩ সালে সীতাকান্ত মহাপাত্র কমিটি এই দুটি কমিটি গঠন করা হলেও কোন ইতিবাচক ফল মিলেনি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার জনজাতিদের ভাবাবেগ সম্পর্কে ওয়াকিবহাল এবং ভাষাগুলিকে অন্তর্ভুক্তি হোক চাইছে৷

এদিকে, সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোধনের মাধ্যকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে অধিক ক্ষমতায়নের বিষয়ে রিজিজু জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা হয়েছে এবং বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে৷

সাংসদ জীতেন্দ্র চৌধুরীর বক্তব্য, বিজেপি’র প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় এডিসিকে অধিক ক্ষমতা এবং সরাসরি অর্থ প্রদানের বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল৷ তাঁরা ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির জন্য তদ্বির হবেন সেই প্রতিশ্রুতিও দিয়েছিল৷ তাই, কেন্দ্রেকে তাঁদের দলের নির্বাচনী প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে চেয়েছি৷ এজন্যই এই প্রশ্ণগুলির উত্তর জানতে চেয়েছি৷ শ্রীচৌধুরীর মতে, বিজেপি পরিচালনাধীন সরকার গঠিত হওয়া সত্বেও এই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারের তরফে কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না, তাই হয়তো আইপিএফটি এখন প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top