News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পুলিশ কোর্টের মালখানায় তস্করের হানা, বহু নথিপত্র গায়েব
Image

আগরতলায় পুলিশ কোর্টের মালখানায় তস্করের হানা, বহু নথিপত্র গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ আগরতলার পুলিশ কোর্টের মালখানায় তস্কররা হানা দিয়েছে৷ উধাও হয়ে গেছে অনেক নথি পত্র৷ তবে সাধারণ চুরির জন্য এই ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও কোন সাফল্য পায় নি৷ পূর্বা আগরতলা থানা সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আগরতলার আদালত চত্বরে পুলিশ কোর্টের পাশেই একটি মালখানা রয়েছে৷ এই মালখানায় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে৷ বহু নতুন পুরাণ মামলার নথিপত্র থাকে৷ আবার পুলিশের ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং গুলি বারুদও থাকে৷ শুক্রবার আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে পুলিশ কর্মী ও আধিকারিকেরা আদালত এসে নিজের কক্ষে যেতেই কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হন৷ দেখা যায় লকআপের ভেতর দিয়ে মালখানার ভেতরে সব লন্ডভন্ড হয়ে আছে৷ আবার মালখানার ভেতরে সূর্যের আলোও ঢুকছে৷ এর পরেই শুরু হয়  দৌড়ঝাঁপ৷ অতিরিক্ত পুলিশ কর্মী থানা থেকে ছুটে আসে৷ পরে দেখা যায় পেছন দিয়ে তস্করের দল জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ বাইরে রাইফেলের ম্যগজিন সহ কিছু গুলিও পড়েছিল৷ জানা গেছে বহু নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে বহু নথিপত্র৷ প্রায় প্রতিটি আলমারির তালা ভেঙ্গে খুলে ফেলা হয়েছে৷ পুলিশের ধারণা গভীর রাতে পেছনের পথ দিয়ে দুসৃকতকারীরা ভেতরে প্রবেশ করে৷ সাধারণ চুরির উদ্দেশ্যে নয়,  নথিপত্র লোপাটের জন্যই এমনটা করা হয়েছে৷ সাংবাদিক হত্যাকান্ড এবং রোজভ্যালি কান্ডের তদন্তে রাজ্যে সি বি আই আসায় বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top