News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত অন্তত ২৪
Image

লুধিয়ানায় লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত অন্তত ২৪

লুধিয়ানা, ২৬ এপ্রিল (হি.স.): ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে পরিচিত লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলেন অন্তত ২৪ জন শ্রমিক| আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন| বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গিয়াসপুরের নিউ সম্রাট কলোনিতে অবস্থিত লেবার কোয়ার্টারে| সাত সকালে জোরালো বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে লেবার কোয়ার্টার সহ সংলগ্ন এলাকা| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুন ধরে যায়| আগুনের লেলিহান শিখায় দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৪ জন শ্রমিক, তাঁদের মধ্যে বিল্ডিংয়ের মালিক অশোক কুমার যাদবের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| অশোকবাবুকে অগ্নিদগ্ধ অবস্থায় ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ২৩ জনকে লুধিয়ানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২৪ জন হলেন, অশোক কুমার যাদব (বিল্ডিংয়ের মালিক), সুনীতা যাদব, পূজা কুমারী, কাজল, রাজ, শশী সিং, যশবন্ত সিং, রানি, অঞ্জু দেবী, মীনা রানি, শশীকান্ত পান্ডে, অনুপম পান্ডে, রাম নরেশ যাদব, কমলেশ দেবী এবং ধরমিন্দর|
ফোকাল পয়েন্ট পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইন্সপেক্টর অমনদীপ সিং ব্রার জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন সাতটা হবে, আচমকাই জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নিউ সম্রাট কলোনিতে অবস্থিত লেবার কোয়ার্টার| ওই লেবার কোয়ার্টারের মালিক হলেন অশোক কুমার যাদব| জোরালো বিস্ফোরণের পরই আগুন ধরে যায়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় শ্রমিকরা প্রত্যেকেই ঘুমিয়েছিলেন| ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন বিল্ডিংয়ের মালিক সহ অন্তত ২৪ জন শ্রমিক| প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তারা জানতে পেরেছেন, লিকেজ হওয়ার কারণেই এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top