News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় ট্রেনের ধাক্কায় চারটি হাতির মৃত্যু : বন দফতরের চারজন আধিকারিককে সাসপেন্ড করলেন ডিএফও
Image

ওডিশায় ট্রেনের ধাক্কায় চারটি হাতির মৃত্যু : বন দফতরের চারজন আধিকারিককে সাসপেন্ড করলেন ডিএফও

ঝারসুগুড়া (ওডিশা), ১৯ এপ্রিল (হি.স.): দিন দুয়েক আগে ওডিশার ঝারসুগুড়া জেলায় বাগডিহি ফরেস্ট রেঞ্জ এলাকায় রেলওয়ে ক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারটি হাতির| ওই ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সুশান্ত কুমার| কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে বন দফতরের চারজন আধিকারিককে| বন দফতর সূত্রের খবর, ডিএফও সুশান্ত কুমার সাসপেন্ড করেছেন বন দফতরের আধিকারিক বসন্ত প্রধান, ফরেস্ট গার্ড বিশ্বনাথ প্রধান, সুনীল ভোই এবং রোহিত মাঝিকে| কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে|
এখানেই শেষ নয়, যেই ট্রেনের ধাক্কায় চারটি হাতির মৃতু্য হয়েছিল, সেই ট্রেনের চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বন দফতরের পক্ষ থেকে ঝারসুগুড়া স্টেশন ম্যানেজার এবং চক্রধরপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর কাছে চিঠি পাঠানো হয়েছে| উল্লেখ্য, গত সোমবার ভোরে বাগডিহি ফরেস্ট রেঞ্জ এলাকার হাওড়া-মুম্বই লাইনের তেলাডিহি লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পারাপার করছিল একটি পুরুষ হাতি, দু’টি স্ত্রী হাতি এবং একটি হস্তিশাবক| আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রেন| ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারটি হাতির|
বন দফতর সূত্রে খবর, হাতিদের চলাচল পথে ধীর গতিতে ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে| নিয়মানুযায়ী, হাতিদের করিডরে ঘন্টায় ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে হবে চালককে এবং হাতিদের সতর্ক করার জন্য সর্বদা হর্ন বাজাতে হবে| তা সত্ত্বেও, এমন ধরনের ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top