News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় রোমহর্ষক ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন বোনের
Image

ওডিশায় রোমহর্ষক ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন বোনের

মালকানগিরি (ওডিশা), ১৮ এপ্রিল (হি.স.): রোমহর্ষক ঘটনা ঘটল ওডিশার মালকানগিরি জেলায়| পুড়ে যাওয়া বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হল তিন বোনের মৃতদেহ| স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিন বোন| কারণ, ভিতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল| বুধবার সকালে মালকানগিরি জেলার একটি বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় দমকলে| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন| দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তিন বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন|

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অবিবাহিত তিন বোনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে| পারিবারিক বিষয়ে বেশ কিছুদিন ধরেই তাঁরা বিষন্ন ছিলেন| তাছাড়া কিছুদিন আগে তাঁদের বাবার মৃত্যু হয়েছে| তাই স্থানীয় বাসিন্দাদের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিন বোন| অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top