News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানে বিস্ফোরণ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ১৪২ জন যাত্রীর
Image

বিমানে বিস্ফোরণ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ১৪২ জন যাত্রীর

নিউ ইয়র্ক, ১৮ এপ্রিল (হি.স.) : পাইলটের দক্ষতা ও বিমানকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৪২ জন বিমানযাত্রী। এই বিমান বিপর্যয়ে তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রে। ফিলাদেলফিয়া বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। ঘটনায় এক বিমানযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ঘটনায় প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের উড়ান স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ডালাসের উদ্দেশ্যে যাচ্ছিল। উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি কাচের জানলা। বিমানের ভেতর থেকে উড়ে বেরোতে থাকে যাবতীয় আলগা সরঞ্জাম। বাতাসের তীব্র গতি জানলায় টেনে নেয় এক প্রবীণ মহিলাকে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ১৫ মিনিটের মধ্যে বোয়িং ৭৩৭ বিমানটিকে ফিলাদেলফিয়া বিমানবন্দরে অবতরণ করান পাইলট। বিমানে ১৪৩ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। ফিলাদেলফিয়া দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের পর ৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা ছিল গুরুতর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে মার্কিন অসামরিক বিমান চলাচল নিয়ামক এফএএ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top