News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ সঙ্কটে ভুগছে দেশের বিভিন্ন রাজ্য, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস অর্থমন্ত্রীর
Image

অর্থ সঙ্কটে ভুগছে দেশের বিভিন্ন রাজ্য, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ব্যাঙ্ক, এটিএম কোথাও টাকা নেই| তীব্র অর্থ সঙ্কটে ভুগছে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, গুজরাট ও তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্য| তবে, এই অর্থ সঙ্কট খুব শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| দেশজুড়ে অর্থ সঙ্কটের প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে| সবমিলিয়ে যথেষ্ট পরিমাণে নগদ রয়েছে এবং ব্যাঙ্কগুলিতেও উপলব্ধ রয়েছে| কিছু এলাকায় ‘আকস্মিক এবং অস্বাভাবিক বৃদ্ধির’ কারণে অর্থ সঙ্কটের সূত্রপাত| দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হবে|’ নগদ সঙ্কট প্রসঙ্গে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এস পি শুক্লা জানিয়েছেন, ‘এই মুহূর্তে ১,২৫,০০০ কোটি নগদ টাকা রয়েছে আমাদের কাছে| সমস্যা হল কিছু রাজ্যে নগদ টাকার পরিমাণ কম এবং কিছু রাজ্যে বেশি| রাজ্য ভিত্তিক কমিটি গঠন করেছে সরকার, এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কমিটি গঠন করেছে| আগামী তিনদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে|’
দেশের অন্যান্য রাজ্যের মতো অর্থ সঙ্কটে ভুগছে ছত্তিশগড়ও| এ প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন, ‘অন্যান্য রাজ্যের মতো ছত্তিশগড়েও অর্থ সঙ্কট দেখা দিয়েছে| দ্রুত এই পরিস্থিতির সমাধান করা হবে|’ মঙ্গলবার বিহারের রাজধানী পাটনার বিভিন্ন এটিএম-এ দেখা যায় ‘আউট অফ সার্ভিস’| পাটনার মানুষজন জানিয়েছেন, ‘গত তিন দিন ধরে বিভিন্ন এটিএম-এ ঘুরেও টাকা পাওয়া যাচ্ছে না| অর্থ সঙ্কটের কারণে খুবই সমস্যায় পড়তে হচ্ছে|’ একই ছবি ধরা পড়েছে দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট ও তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্যে| দিল্লির বহু এটিএম থেকেই টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ| ফলস্বরূপ, ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীর মানুষজন| মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিভিন্ন এটিএম-এ লেখা, ‘নগদ সমাপ্ত|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top