News Flash

  • Home
  • Uncategorized
  • বাবা রামদেবের সঙ্গে দেখা করলেন কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর সুশীল কুমার
Image

বাবা রামদেবের সঙ্গে দেখা করলেন কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর সুশীল কুমার

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে ৭৪ কিলোগ্রাম বিভাগে সোনা জিতে দেশে ফিরে যোগগুরু বাবা রামদেবের সঙ্গে দেখা করলেন সুশীল কুমার। দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ সৌজন্যমূলক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বাবা রামদেব বলেন, ‘আমরা সবাই সুশীলের জন্য গর্বিত। সুমিত এবং ও দেশকে কমনওয়েলথ গেমস ২০১৮তে গর্বিত করেছে। আমি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ করব এর থেকে যেন তারা অনুপ্রাণিত হয়।’ ২০১৬ সালের অলিম্পিকের প্রসঙ্গ তুলে বাবা রামদেব বলেন, ‘অলিম্পিকে অংশগ্রহণ করা থেকে যদি তাঁকে(সুশীল কুমারকে) আটকানো না হতো। তা হলে ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক আসত।’
অন্যদিকে সুশীল কুমার জানিয়েছেন, ‘আপাদের সবার আর্শীবাদ এবং শুভেচ্ছা ছিল। পাশাপাশি স্বামীজির(বাবা রামদেব) আর্শীবাদ ছিল বলেই আমি এত ভাল করতে পেরেছি।’
কমনওয়েলথে সোনা জেতার পরে এখনই যে তিনি অবসর নিচ্ছেন না সেই বিষয়ে স্পষ্ট করে দিয়ে সুশীল কুমার জানিয়েছেন, ‘আমি আশা করব আগামীদিনেও সমস্ত ভারতীয়দের শুভেচ্ছা এবং আর্শীবাদ আমার পাশে থাকবে যাতে করে এমনই ভাল খেলে যেতে পারি। আমি ভারতের হয়ে খেলতে এবং জিততে চাই। ২০১৬ সালে অলিম্পিকের প্রসঙ্গ আমি ভুলে গিয়েছি। ওখান থেকে আমি বহু পথ পেরিয়ে এসেছি। ওটা (২০১৬ অলিম্পিক) যদি ভুলে না যেতাম তবে আমি সোনা জিততে পারতাম না।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top