News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ক বিপ্লব দেব, বর্ষবরণে গাইলেন ‘দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে’
Image

গায়ক বিপ্লব দেব, বর্ষবরণে গাইলেন ‘দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে’

আগরতলা, ১৬ এপ্রিল (হিস)৷ ৷ বর্ষবরণে আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনন্য রূপ দেখলো রাজ্যবাসী৷ গাইলেন গান, খেলেন পান্তাভাত৷ রাজনীতিতে তিনি নবাগত৷ প্রকাশ্যে স্বীকারও করেন বিষয়টি৷ প্রতিপক্ষীয় এবং স্ব-দলীয় নেতাদের নিয়মিত পরামর্শ নেন তিনি৷ আর তার এই সরলতার কারণেই তিনি খুব অল্প সময়ে ত্রিপুরায় জননেতা হয়ে উঠেছেন৷ আর সেই কারণেই তিনি বনমালীপুরের মতো মর্যাদাসম্পন্ন একটি বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর হেভিওয়েট নেতা অমল চক্রবর্তীকে সাড়ে নয় হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন৷ যা সর্বকালীন রেকর্ড৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের নির্বাচনী ক্ষেত্রও ছিল এই বনমালীপুর৷ কিন্তু কেউ কখনও এত বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেননিন৷ মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার পর থেকে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা আরও বাড়তে থাকে৷ এমতাবস্থায় আগরতলা প্রেস ক্লাবের প্রথমবারের মতো আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বাউল ও পান্তাভাতের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গান গাওয়ার জন্য অনুরোধ করতেই তিনি মইক্রোফোন হাতে নিয়ে নেন৷ এতদিন কারও জানা ছিল না, মুখ্যমন্ত্রীর গায়ককিশৈলীও আছে৷ গান গাইলেন দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে অ্যায় বতন ত্রিপুরাকে কে লিয়ে৷ মুখ্যমন্ত্রীর গাওয়া এই কিছুক্ষনের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে৷ প্রেস ক্লাবের সাংবাদিকদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সস্ত্রীক উপস্থিত ছিলনে৷ খেয়েছেন পান্তাভাত, শুকনো মাছের চাটনি আর ডালের বড়া৷ তবে স্ত্রী নিরামিষাশী হওয়ার তিনি শুধু চাই নিয়েছেন৷ পরে অবশ্য সকলের সঙ্গে মিষ্টিমুখও করেছেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top